এক্সপ্লোর

Rohit Sharma Test Captain: বিরাটের জায়গায় টেস্ট দলের অধিনায়ক কে, ঘোষণা করল বোর্ড

Team India Update: জল্পনার অবসান ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের সিনিয়র দলের প্রধান নির্বাচক চেতন শর্মা ঘোষণা করলেন, রোহিত শর্মাই হচ্ছেন টেস্টে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক।

কলকাতা: জল্পনা চলছিলই। বিরাট কোহলির (Virat Kohli) পর জাতীয় টেস্ট দলের অধিনায়ক হবেন কে। সেই জল্পনার অবসান ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতের সিনিয়র দলের প্রধান নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma) ঘোষণা করলেন, রোহিত শর্মাই (Rohit Sharma) হচ্ছেন টেস্টে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা সফরই টেস্ট দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ সিরিজ ছিল। কোহলি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি টেস্ট দলের নেতৃত্ব ছাড়বেন। রোহিত চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি। ভারত যখন প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছিল, রোহিত ছিলেন বেঙ্গালুরুতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি খেলেননি। সেই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল।

তারপর থেকেই জল্পনা শুরু হয়, টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন। রোহিত শর্মা? নাকি রাহুল?

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও কোনও কর্তা বলতে থাকেন যে, রোহিতের পাল্লাই ভারি। তবে সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটে হিটম্যানই অধিনায়ক। এরপর টেস্টেও নেতৃত্ব রোহিতের কাছে চাপের হতে পারে বলে মনে করছিলেন তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, বর্তমানে জৈব সুরক্ষা বলয়ে থেকে সিরিজ খেলতে হয় বলে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখাটাও ভীষণ জরুরি। সেক্ষেত্রে তিন ফর্ম্যাটে অধিনায়কত্ব করলে রোহিতের ওপর ভীষণ চাপ তৈরি হতে পারে বলে মনে করছিলেন তাঁরা। তাই কোনও কোনও মহল থেকে বলা হতে থাকে যে, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে রোহিতকে অধিনায়ক রেখে টেস্টে রাহুলের হাতে তুলে দেওয়া হোক ব্যাটন। এ-ও বলা হয় যে, বয়স কম হওয়ায় রাহুল দীর্ঘদিন টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারবেন। রোহিতের ক্ষেত্রে সেটা হবে না।

যদিও সব জল্পনার অবসান ঘটালেন প্রধান নির্বাচক। চেতন শর্মা বললেন, 'কার কখন চোট-আঘাত লাগবে বলা যায় না। তবে রোহিত ফিট থাকলে ওই তিন ফর্ম্যাটে অধিনায়ক।' অন্য কারও নাম নিয়ে আলোচনা হয়েছিল? চেতন বলছেন, 'না, রোহিত ছাড়া আর কাউকেই অধিনায়ক করা নিয়ে আলোচনা হয়নি।'

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), আর অশ্বিন (ফিট থাকলে), রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget