এক্সপ্লোর

Rohit Sharma Record: গাপ্টিলকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: রোহিতের ২০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল এদিন ম্যাচ জিতে নেয়। রোহিতের ইনিংস সাজানো ছিল চারটি চার ও সমসংখ্যক ছক্কায়।

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর সিরিজ জয়ের আশা বজায় রাখতে নাগপুরে দ্বিতীয় ম্যাচে (IND vs AUS 2nd T20I) জিততেই হতো ভারতীয় দলকে। ঠিক সেই কাজটাই করে দেখাল টিম ইন্ডিয়া। ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ভারত। দলের হয়ে অনবদ্য ৪৬ রানের এক অপরাজিত ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পাশাপাশি এই ম্যাচেই গড়ে ফেললেন এক বিশ্বরেকর্ডও।

রোহিতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক রোহিত শর্মাই। তবে বিশ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে ছয় মারার পরিসংখ্যানে 'হিটম্যান'-এর থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল। কিউয়ি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭২টি ছয় মেরেছেন। অবশ্য গত ম্যাচেই নিজের ইনিংসে একটি ছয় মেরে গাপ্টিলের এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোহিত। আজ সেই রেকর্ড এককভাবে নিজের দখলে করে নিলেন ভারতীয় অধিনায়ক। জস হ্যাজেলউডের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের প্রথম ওভারে দুই ছক্কা মেরে গাপ্টিলকে টপকে যান রোহিত।

রোহিতের ২০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল এদিন ম্যাচ জিতে নেয়। রোহিতের ইনিংস সাজানো ছিল চারটি চার ও সমসংখ্যক ছক্কায়। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। তিনি ১২৪টি ছয় মেরেছেন। এই তালিকায় রোহিত বাদে বিরাট কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতাধিক ছয় মেরেছেন। এদিন আট ওভারে ৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন রোহিত এবং রাহুল শুরুটা দারুণভাবেই করেন। তিন ওভার হওয়ার আগেই ৩৯ রান যোগ করেন দুইজনে।

তবে গত ম্যাচে অর্ধশতরান করলেও এদিন ১০ রানের বেশি করতে পারেননি রাহুল। বিরাট কোহলিও ১১ রানে আউট হন। কোহলি ও সূর্যকুমার যাদবকে পরপর বলে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা। তবে রোহিত নিজের খেলা চালিয়ে যান। হার্দিক পাণ্ড্য ৯ রানে আউট হলে দীনেশ কার্তিক ব্যাটে নামেন। 'ফিনিশার' ডিকে নিজের কাজটা দারুণভাবে করেন। দুই বল খেলেই একটি ছয় ও একটি চার হাঁকিয়ে ভারতকে চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক।  

ফিঞ্চ-ওয়েডের দাপট

অল্প ওভারের ম্যাচে শুরু থেকেই দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন। হার্দিক পাণ্ড্যর প্রথম ওভারে ১০ রান উঠে। তবে দ্বিতীয় ওভারে অক্ষর পটেল বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন। প্রথমে পাঁচ রানে গ্রিনকে রান আউট করেন কোহলি। ম্যাক্সওয়েলকে শূন্য রানে বোল্ড করেন অক্ষর। নিজের পরের ওভারে দুই রানে টিম ডেভিডকেও ফেরান অক্ষরই। তবে গত ম্যাচে পাওয়া নিজের ফর্ম অব্যাহত রাখেন ম্যাথু ওয়েড। ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করে আউট হলেও, ২০ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংস খেলেন ওয়েড। মূলত ফিঞ্চ এবং ওয়েডের দৌলতেই পাঁচ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। নিজের কামব্যাক ম্যাচে সেট ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। প্রতিপক্ষ অধিনায়কের উইকেটের পাশাপাশি তাঁর বাহবাও কুড়িয়ে নেন ভারতীয় তারকা বোলার।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget