এক্সপ্লোর

IND vs SA: নেটে রোহিতের কড়া নজরদারিতে মুকেশ, কেপটাউনে কি একাদশে জায়গা মিলবে?

Mukesh Kumar: টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে আগেই অভিষেক হয়েছে মুকেশের। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধর পরিবর্তে বাংলার মুকেশ কুমারকে খেলানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। 

সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়নে টেস্টে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna)। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই পেসার। ২০ ওভার বলে করে মাত্র ২টো ওভার মেডেন দিয়েছিলেন প্রসিদ্ধ। ১ উইকেট ঝুলিতে পুরলেও ৯৩ রান খরচ করেছেন তিনি। ইকনমি রেট সাড়ে চারের বেশি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধর পরিবর্তে বাংলার মুকেশ কুমারকে খেলানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। 

প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের হারতে হয়েছিল ভারতকে। সবচেয়ে বড় কথা মাত্র তিনদিনেই খেলা শেষ হয়েছে। এরপর থেকেই টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টের দল গোছানোর ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আর তাই শনিবারের ঐচ্ছিক অনুশীলনে মুকেশকে নিয়ে বাড়তি তৎপরতা দেখা গেল রোহিত ব্রিগেডের মধ্যে। প্রথম টেস্টে রাবাডার বলে দুবারই আউট হতে হয়েছে রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক তাই আলাদা করে মুকেশ কুমারের বলে প্রায় ৪৫ মিনিট ধরে নাগাড়ে নেটে ব্যাটিং অনুশীলন সারলেন। অন্য নেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বোলিং করছিলেন ফিট হয়ে ওঠা রবীন্দ্র জাডেজা। 

উল্লেখ্য, মুকেশ চলতি বছর ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মুকেশের। সেই ১টি মাত্র ম্যাচই খেলেছেন বাংলার পেসার। ২ উইকেট ঝুলিতে পুরেছেন। কেপটাউনে প্রসিদ্ধর বদলে দেখা যেতেই পারে এই ডানহাতি পেসারকে। 

এদিকে, প্রথম টেস্টে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং বিভাগ বিপাকে ফেলেছিল। সেই বোলিং বিভাগের অংশ ছিলেন জেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। তিনিই চোটের জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। প্রথম টেস্ট চলাকালীন শ্রোণীর প্রদাহ রোগে ভুগছিলেন কোয়েৎজা। তিনি ম্যাচে সেই নিয়েই বল করে চলায় কষ্ট আরও বাড়ে। এর জেরেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল। তরুণ ফাস্ট বোলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।

সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া কোচ সুখরি কনরাড। কোয়েৎজার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা প্রোটিয়া ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কোয়েৎজাকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। উল্লেখ্য়, কেপটাউন টেস্টে যদি ভারত ড্র করে তবেও সিরিজে হারতে হবে তাঁদের। তাই সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা নেই রোহিতদের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget