এক্সপ্লোর

Rohit On Suryakumar: 'ওর ব্যাটিংয়ের সময় আমরা নিশ্চিন্ত থাকি', কার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক?

IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে নিজেদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় দল।

মেলবোর্ন: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে নিজেদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সুপার ১২-র শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় দল। ব্যাট হাতে এদিন ফের একবার অনবদ্য ছন্দে দেখায় সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। মাত্র ২৫ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচ শেষে সূর্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

রোহিতের প্রশংসা

সূর্যর বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, 'স্কাই (সূর্যকুমার যাদব) যেটা করছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ও ব্যাটে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করে বাকিদের চাপমুক্ত করে। আমরা সকলেই ওর দক্ষতা সম্পর্কে অবগত। সূর্য ব্যাট করলে আমরা ডাগ আউটে নিশ্চিন্তে থাকি। ও ব্যাটিংয়ের সময় দারুণ পরিপক্কতার পরিচয় দেখিয়েছে। আমরা ওর থেকে এমন সব ইনিংসেরই তো প্রত্যাশা করি এবং ও প্রতি ম্যাচেই আরও উন্নতি করছে।' ম্যাচ শেষে সমর্থকদের গ্যালারিভর্তি করে ভারতের সমর্থনে গলা ফাটানোর জন্য তাঁদের ধন্যবাদও জানান রোহিত।

নজরে সেমিফাইনাল 

এরপর অ্যাডিলেডে বৃহস্পিতবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মাঠের সঙ্গে মানিয়ে নেওয়াটাই দলের পক্ষে আসল চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, 'পরিবেশ ও মাঠের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে। আমরা ওখানে (অ্যাডিলেডে) ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছি এবং আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড খুবই ভাল দল এবং সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেমিফাইনালে খেলার যোগ্যতাঅর্জন করতে পারায় আমরা গর্বিত। সেমিতে ভাল খেললে আমাদের জন্য আরও একটা বড় ম্যাচ অপেক্ষা করে রয়েছে।'

সূর্যর বক্তব্য

তিনি বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। জিম্বাবোয়ের বিরুদ্ধে একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাঁর স্কুপ শট দেখে হতবাক ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri)। ম্যাচের নায়ক, সেই সূর্যকুমার যাদবকে শাস্ত্রী প্রশ্নও করে ফেললেন, 'অফস্টাম্পের বাইরে প্রায় ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের বল পা ভাঁজ করে বসে বাঁ কানের ৫-৬ ইঞ্চি পাশ দিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দাও কীভাবে?' রহস্য উদঘাটন করলেন ম্যান অফ দ্য ম্যাচ। সূর্য হাসতে হাসতে বললেন, 'নেটে প্রচুর প্র্যাক্টিস করেছি। রাবার বলে ক্রিকেট খেলার সময় থেকেই এই শট খেলে আসছি। সেই থেকেই হয়ে গিয়েছে এরকম।'

আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ নিয়ে অনন্য সেলিব্রেশনে মাতলেন কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget