এক্সপ্লোর

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক এম এস ধোনি: রোহিত শর্মা

রোহিত বলেন, আমি দেখেছি, ধোনি তরুণ বোলারদের দারুনভাবে সামলাতেন।জাতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনি ফিরবেন কি না, সেই নিয়ে ক্রিকেটমহলে জল্পনা অব্যাহত।

মুম্বই: জাতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনি ফিরবেন কি না, সেই নিয়ে ক্রিকেটমহলে জল্পনা অব্যাহত। অনেকের মতে, নীল জার্সিতে আর হয়ত দেখা যাবে না বিশ্বকাপজয়ী অধিনায়ককে। আর এই জল্পনার মধ্যেই ধোনিকে দেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে উল্লেখ করে প্রাক্তন অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন দলের বর্তমান ওপেনার রোহিত শর্মা। একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, ধোনি হলেন এমনই। এটা জন্মগত। এর জন্য ক্রিকেট মাঠে এত ভাল সিদ্ধান্ত নিতে পারতেন তিনি। ধোনি হলেন সবচেয়ে সফল ভারতীয় অধিনায়ক। তাঁর নামের পাশে তিনটি আইসিসি ট্রফি রয়েছে। এছাড়া, বহু আইপিএল ট্রফিও রয়েছে। তিনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। এর কারণ হল, ধোনি ভীষণই ঠাণ্ডা প্রকৃতির। যে কোনও পরিস্থিতিতে মাথা স্থির রাখতে পারেন। বিরাট কোহলি নেতৃত্বভার তুলে নেওয়ার পরও, ধোনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যে কোনও সিদ্ধান্ত-গ্রহণে ভূমিকা পালন করতেন এবং ফাস্ট বোলারদের পরামর্শ দিতেন। রোহিত বলেন, আমি দেখেছি, ধোনি তরুণ বোলারদের দারুনভাবে সামলাতেন। বিশেষ করে বোলাররা যখন চাপে পড়ে যেত, তিনি (ধোনি) গিয়ে তাঁদের কাঁধে হাত রেখে কথা বলতেন এবং বোঝাতেন ঠিক কী করা উচিত। রোহিত যোগ করেন, যখন কোনও তরুণ ক্রিকেটার একজন সিনিয়রের থেকে এধরনের ব্যবহার ও সমর্থন পান, তখন স্বাভাবিকভাবেই নিজের প্রতি আকত্মবিশ্বাস বেড়ে যায়। তখন সেই বোলার দলের জন্য নিবেদিত হয়ে থাকেন।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget