এক্সপ্লোর

T20 World Cup: এই টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় বুমরার কেরিয়ার বাঁচানোটা ভীষণ দরকার: রোহিত

T20 World Cup 2022: বুমরাকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তিনি বলেন যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিস্ক নিয়ে বুমরার খেলার থেকে তাঁর কেরিয়ার বাঁচানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এভাবে দেশের সেরা পেসারের ছিটকে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। চোট আঘাত সমস্য়া বারবার কাল হচ্ছে। আইপিএলের টানা খেলে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। এই পরিস্থিতি বিশ্বকাপে নামার আগে সাংবাদিক সম্মেলনে বুমরাকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তিনি বলেন যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিস্ক নিয়ে বুমরার খেলার থেকে তাঁর কেরিয়ার বাঁচানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কী বলছেন রোহিত শর্মা?

সাংবাদিক বৈঠকে বুমরাকে নিয়ে ওঠা প্রশ্নে রোহিত বলেন, ''আমরা অনেক বিশেষজ্ঞর সঙ্গে ওর চোটটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কারও থেকেই কোনও সদুত্তর পাইনি। আমরা জানি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বুমরার কেরিয়ারটাও গুরুত্বপূর্ণ। তাই রিস্ক নিতে পারি না আমরা। ওর বয়স এখন মাত্র ২৭-২৮। সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার রয়েছে ওর।'' হিটম্যান আরও বলেন, ''আমি নিশ্চিত যে আগামী বুমরা দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলবে ও দেশকে জেতাবে। কিন্তু এই মুহূর্তে রিস্ক নেওয়ার কোনও মানে হয় না। নিঃসন্দেহে দল বুমরার অভাব মিস করবে বিশ্বকাপে। 

কোহলিকে গ্রেফতারের দাবি?

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে কে বেশি বড় ক্রিকেটার, সেই নিয়ে প্রায়শই দুই তারকার ভক্তকুলের মধ্যে বিবাদ লেগেই থাকে। সেই বিবাদই এবার চরম সীমায় পৌঁছল। মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বিরাট, রোহিত নিয়ে তর্কাতর্কির জন্য প্রাণ হারালেন একজন। এর জেরেই শনিবার সকাল থেকে ট্যুইটারে 'অ্যারেস্ট কোহলি' (ArrestKohli) ট্রেন্ডিং।

মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর ঘটনায় তোলপাড় পড়ে গেল। কিলাপালুর পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পি ভিগনেশ (২৪)। তিনি তামিলনাড়ুর আরিয়ালুর পয়ূর গ্রামে থাকতেন। আইটিআইয়ের কোর্স শেষ করে সিঙ্গাপুরে কাজে যাওয়ার পরিকল্পনা ছিল। ভিসার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেট অন্ত প্রাণ ভিগনেশ। ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলেন অভিযুক্ত তথা ভিগনেশের বন্ধু এস ধর্মরাজও। 

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget