এক্সপ্লোর

চতুর্থ একদিনের ম্যাচে আউটের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রোহিত শর্মা

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার রানের খরা অব্যাহত রইল একদিনের সিরিজের চতুর্থ ম্যাচেও। ওয়ান্ডারার্সে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর আশা জিইয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচের সিরিজে আগের তিনটি ম্যাচে জিতে ইতিমধ্যেই ৩-০ ফলে এগিয়ে ছিল ভারত। ওয়ান্ডারার্সে ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয় পুরে নিতে পারত বিরাট-রা। কিন্তু ডেভিড মিলার আর ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে সে সুযোগ হাতছাড়া হল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ২৮৯ রান করে। শিখর ধবনের রাজকীয় সেঞ্চুরি ছাড়াও অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ওই রান তোলে ভারত। কিন্তু এদিনও নিষ্প্রভ রইল একদিনের ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক রোহিতের ব্যাট। তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান। এর আগে তৃতীয় একদিনের ম্যাচে তিনি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চারটি ম্যাচে তাঁর মোট রান মাত্র ৪০। এর আগে টেস্টে সিরিজে দুটি ম্যাচের চার ইনিংসে তাঁর সংগ্রহ ৭৮ রান। চলতি সিরিজে রোহিত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রোটিয়া পেস বোলার কাসিগো রাবাডাকে সামলাতে। টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে মোট ছয়বার রাবাডার শিকার হয়েছেন ভারতের হিটম্যান হিসেবে পরিচিত রোহিত। ওয়ান্ডারার্সে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও সমালোচনার শিকার হলেন রোহিত। একজন ইউজার লিখেছেন,রোহিতের ইনিংসের থেকে তো বেশি সময় ধরে চলে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত। আর একজন লিখেছেন, গত চারটি একদিনের ম্যাচে রোহিত নিজের জার্সি নম্বরের থেকে কম রান করেছেন। অন্য এক ইউজারের কটাক্ষ, রোহিত শর্মা উত্তরপ্রদেশ বোর্ডের পরীক্ষার্থীর মতো। প্রতিভা থাকলেও দুজনে বিদেশের মাটি ও বিদেশি ভাষাতে ফেল হয়ে যান। আর একজনের খোঁচা, রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৯৫ রানের জন্য বঞ্চিত হলেন। এক ইউজারের কটাক্ষ, রোহিত তো আউট হতেই এসেছেন।

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget