এক্সপ্লোর

T20 WC 2024: রোহিতকেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক দেখতে চাইছেন প্রাক্তন ভারতীয় ওপেনার

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব কে দেবেন রোহিত শর্মা নাকি হার্দিক পাণ্ড্য, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। হার্দিক এই মুহূর্তে ফিট নন।

ফ্লোরিডা: চলতি বছরেই  টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ও যুক্তরাষ্ট্রে।  টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়ে গিয়েছে।  ভারতীয় দল আগামী ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন বিরাটরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব কে দেবেন রোহিত শর্মা নাকি হার্দিক পাণ্ড্য, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। হার্দিক এই মুহূর্তে ফিট নন।  বিশ্বকাপে  বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর থেকে আর ২২ গজে নামেননি হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি।  এরপর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বা দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ।  খেলতে দেখা যায়নি হার্দিককে।  প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন রোহিত শর্মাই যোগ্য ব্যক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, " আমার মনে হয় না হার্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হবে, কারণ  ওর ফিটনেসের একটা ইস্যু রয়েছে।  বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচের পর থেকে মাঠে নামেনি ও। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হার্দিককে দেখতে পাওয়া যাবে না। এমনকী অনেক বছর ধরে টেস্ট ম্যাচও খেলেন না।"

শুক্রবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বে ভারত তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে। একটি ম্যাচ হবে ফ্লোরিডায়। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ৮ জুন, বার্বাডোজে।

ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে ছিলেন ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের সূচি জানার জন্য। যে ম্যাচকে মহারণ মনে করা হয়। ক্রিকেটপ্রেমীরা কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন, কবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে একে অপরের মুখোমুখি হবে। আইসিসি-ও এই ম্যাচের প্রচার করতে থাকে। সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপন শুরু হয়, 'মওকা, মওকা...' টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ যে দুই দেশের দ্বৈরথই।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ়। ১ জুন শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে আয়োজক দেশ আমেরিকা খেলবে কানাডার বিরুদ্ধে। ডালাসে হবে সেই ম্যাচ। ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে। দুটি সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। প্রথম সেমিফাইনাল হবে গায়ানায়। দ্বিতীয় সেমিফাইনাল হবে ত্রিনিদাদে।

মোট ৯টি মাঠে খেলা হবে ৫৫টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ়ের ৬টি কেন্দ্র ও আমেরিকার তিনটি কেন্দ্রে হবে ম্যাচ। ২০টি দলকে মোট চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget