এক্সপ্লোর

রোহিতের ভাল ফর্ম এবং দ্রুত রান তোলার ক্ষমতা বিরাটের উপর থেকে চাপ কমাবে, মত শ্রীকান্তের

ভারতের ম্যাচের পর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে বিরাট-রোহিতরা কঠিন লড়াইয়ের মুখে পড়বেন বলেই মনে করেন শ্রীকান্ত।

সাউদাম্পটন: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার অনবদ্য ইনিংসের প্রশংসায় প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। আইসিসি-র হয়ে কলম লিখতে গিয়ে তাঁর বক্তব্য, ‘সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা বড় রান করতে পারেনি। তাই এই ম্যাচে রোহিতকে দ্রুত বড় রান করার চাপ নিয়ে ব্যাটিং করতে হয়নি। তবে তা সত্ত্বেও এই ইনিংস ওর আত্মবিশ্বাস বাড়াবে। ও মুহূর্তের মধ্যে প্রথম গিয়ার থেকে চতুর্থ গিয়ারে চলে যেতে পারে। এরপর ও দ্রুত রান তুলতে থাকে। রোহিত এমন একজন ব্যাটসম্যান যে শুধু শতরানই না, দ্বিশতরানও করতে পারে। ও ভারতীয় দলের সম্পদ। বিরাট কোহলির উপর থেকে চাপও কিছুটা কমিয়ে দিচ্ছে রোহিত।’ শ্রীকান্ত আরও লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে শিখর ধবন, রোহিত ও বিরাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই রোহিতের শতরান পাওয়া ভাল লক্ষণ। জসপ্রীত বুমরাহও নতুন বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ও প্রথম স্পেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে কাঁপুনি ধরিয়ে দেয়। তখনই ম্যাচের গতি-প্রকৃতি নির্ধারিত হয়ে যায়।’ ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য শ্রীকান্ত মনে করেন, ভারতীয় দলের পেস বোলারদের মধ্যে কাদের খেলানো হবে, সেটা নিয়ে দ্বিধায় ভুগতে পারে টিম ম্যানেজমেন্ট। বুমরাহ ছাড়াও মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলার। শ্রীকান্তের আশা, শামি খেলার সুযোগ পাবেন। ভারতের ম্যাচের পর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে বিরাট-রোহিতরা কঠিন লড়াইয়ের মুখে পড়বেন বলেই মনে করেন শ্রীকান্ত। তাঁর মতে, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমিফাইনালে যাবে। চতুর্থ দল হতে পারে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ।

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget