এক্সপ্লোর

বিধ্বংসী শতরানের ইনিংসে একাধিক রেকর্ড রোহিতের

লখনউ: রোহিত শর্মার অপরাজিত শতরানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ জিতে নিয়েছে ভারত। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ২ উইকেটে ১৯৫ রান করে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত ১১১ রানে অপরাজিত থাকেন। ৬১ বলের এই ইনিংসে আট বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডারি মেরেছেন রোহিত।আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে চারটি শতরানের মালিক হলেন তিনি। এছাড়াও রোহিত প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ১৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংসের কৃতিত্বও অর্জন করলেন। রোহিতের টি ২০ তে ১৫ টি হাফসেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই শতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে টি ২০ তে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন রোহিত। আন্তর্জাতিক টি ২০ তে তাঁর মোট রান ২২০৩। এর আগে বিরাট কোহলি ছিলেন এই রেকর্ডের মালিক। ৬২ টি ২০ ম্যাচে ৪৮.৮৮ গড়ে কোহলির রান ২১০৩। কেরিয়ারের ৮৬ তম ম্যাচে সেই রেকর্ড টপকে গেলেন রোহিত। আন্তর্জাতিক টি ২০ তে সবচেয়ে বেশি ওভারবাউন্ডারি মারার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। এখনও পর্যন্ত রোহিতের ওভারবাউন্ডারির সংখ্যা ৯৬। তালিকায় প্রথম স্থানে যৌথভাবে রয়েছেন ক্রিস গেইল ও মার্টিন গাপ্তিল। তাঁদের ছক্কার সংখ্যা ১০৩। ৯১ ওভারবাউন্ডারি সহ তালিকায় তৃতীয় স্থানে ব্রেন্ডন ম্যাকালাম। চতুর্থ স্থানে যৌথভাবে কলিন মুনরো ও শেন ওয়াটসন (৮৩)। গতকালের ম্যাচে রোহিত ও শিখর ধবনের ওপেনিং জুটিতে ১২৩ রান হয়। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এটি তাঁদের তৃতীয় সেঞ্চুরি পার্টনারশিপ। একইসঙ্গে রোহিত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৮ বার ১০০-র বেশি রানের জুটির সঙ্গে যুক্ত থাকার কৃতিত্বও অর্জন করলেন।এর আগে কলিন মুনরোর সাতবার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপে যুক্ত থাকার রেকর্ড ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget