এক্সপ্লোর

রুটের শতরান, দাপট মঈনেরও, রাজকোটে বড় ইনিংসের পথে ইংল্যান্ড

রাজকোট: সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা হচ্ছিল, লড়াই হবে ভারতীয় স্পিনারদের সঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সেই লড়াইয়ে অন্তত প্রথম দিন ইংরেজ ব্যাটসম্যানদেরই জয় হল। অসাধারণ শতরান করলেন জোট রুট (১২৪)। মঈন আলি করলেন (৯৯ অপরাজিত)। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩১১। ফলে চাপে বিরাট কোহলির দল। আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুক। তিনি এবং অপর ওপেনার হাসিব হামিদ শুরুটা ভালই করেন। দলের ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে রবীন্দ্র জাডেজার বলে এলবিডবলু হয়ে যান কুক। ৩১ রানে হামিদকে এলবিডবলু করেন রবিচন্দ্রন অশ্বিন। ৭৬ রানে ২ উইকেট চলে যাওয়ার পর মনে হচ্ছিল ভারতীয় স্পিনাররা ভেলকি দেখানো শুরু করেছেন। বেন ডাকেটও (১৩) অশ্বিনের শিকার হওয়ায় ভারতের ক্রিকেটপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছিলেন। কিন্তু এরপরেই ইংল্যান্ডের ব্যাটিংয়ের হাল ধরেন রুট ও মঈন। তাঁদের জুটিতে ১৭৯ রান যোগ হয়। উমেশ যাদবের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রুট। দিনের শেষে মঈনের সঙ্গে ক্রিজে বেন স্টোকস (১৯)। ২০১২-১৩ মরশুমে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এবারও কী হবে? প্রথম দিনের খেলার শেষে কিন্তু কুকরাই এগিয়ে। ভারতীয় স্পিনারদের সামাল দেওয়ার জন্য পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাকের সাহায্য নিচ্ছে ইংল্যান্ড। সেটা যে কাজে লেগেছে, তা প্রথম দিনের খেলাতেই স্পষ্ট। আগামীকাল সকালে ভারতের বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ব্যাটসম্যানদের উপর চাপ বাড়বে। আরও পড়ুন জো রুটের আউট ঘিরে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget