এক্সপ্লোর

IPL: আইপিএলের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন জস বাটলার

IPL 2023: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে ৫২ রান করেছিলেন তিনি। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার।

চেন্নাই: আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যখনই নামেন, তখনই ফুলঝুরি ফোটান। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেও অর্ধশতরান হাঁকিয়েছেন। ৩৬ বলে ৫২ রান করেছিলেন তিনি। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই একটি নজিরও গড়ে ফেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। আইপিএলে নিজের ৩ হাজার রান পূরণ করলেন বাটলার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূরণ করেন তিনি। উল্লেখ্য, গতকালের বাটলার ইনিংস এবারের টুর্নামেন্টে চার ম্য়াচে তাঁর ৩ নম্বর অর্ধশতরান। 

আইপিএলে নিজের কেরিয়ারে ৮৬ ম্যাচে মোট ৩০৩৫ রান করেছেন বাটলার। গড় ৪০.৪৬। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়। তা ১৫০.৯১। ৮৫টি ইনিংস খেলে মোট ৫টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। আইপিএলে বাটলারের সর্বােচ্চ স্কোর ১২৪। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ৭৫ ইনিংসে ৩ হাজার রান পূরণ করেছিলেন ক্রিস গেল। দ্বিতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। তিনি ৮০ ইনিংস খেলেছিলেন। বাটলারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও ফাফ ডু প্লেসি। ২ জনেই ৯৪ টি করে ইনিংস খেলেছেন। 

রাজস্থানের শাস্তি

চিপকে সিএসকের বিরুদ্ধে রাজস্থান দল নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে শাস্তি পেলেন দলের অধিনায়ক স্যামসন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুধবার চিপকে আইপিএলের ১৭তম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তাঁদের জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে রাজস্থান দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।'

রোমহর্ষক এই ম্যাচ জিতেও কিন্তু বিপক্ষ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ স্যামসন। ধোনি রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। দলকে জেতাতে না পারলেও, তাঁর ইনিংস কিন্তু সকলেরই নজর কেড়েছে। রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়।

প্রসঙ্গত, গতকালের ম্যাচে শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget