এক্সপ্লোর

ব্যর্থতার কারণ ‘খারাপ সিদ্ধান্ত’, দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়, বিস্ফোরক আন্দ্রে রাসেল

এর আগে তাঁকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে রাখা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাসেল।

কলকাতা: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখানো আন্দ্রে রাসেল দলের ব্যর্থতার জন্য ‘খারাপ সিদ্ধান্তকে’ দায়ী করলেন। তাঁর আরও দাবি, দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটমহলে চাঞ্চল্য। এর আগে তাঁকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে রাখা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাসেল। তবে এবার তিনি আরও খোলাখুলি মতামত প্রকাশ করেছেন। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দল ভাল। কিন্তু খারাপ সিদ্ধান্ত নিলে সবসময় হারতে হবে। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাদের হাতে যদি যথেষ্ট সময় থাকত, তাহলে আমি কয়েকটি ম্যাচের কথা বলতে পারতাম যেখানে ঠিক সময়ে উপযুক্ত বোলারকে আক্রমণে আনলে বা ভাল বোলিং করতে পারলে জিততে পারতাম। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে বলতে পারি, আমি মোটেই স্বাস্থ্যকর জায়গায় নেই। আমরা ভুল সময়ে খারাপ বোলিং করেছি। এর ফলেই টানা হেরে চলেছি।’ আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তার আগের দিন দলের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে রাসেল বলেছেন, ‘দুর্বল ব্যাটিং অর্ডার থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হার হতাশাজনক। আমাদের বোলিং আক্রমণ যদি বিপক্ষ দলকে ১৭০ রানের মধ্যে বেঁধে রাখতে না পারে, তাহলে মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মির‌্যাকল দরকার। বলা হচ্ছে, আমাদের ব্যাটিং বিভাগ ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না। কিন্তু সেটা ঠিক না। আমরা যে রান করছি, তাতে জেতা উচিত। কিন্তু ভাল বোলিং করতে না পারলে, ক্যাচ ধরতে না পারলে কী করে জিতব? আমাদের ফিল্ডিং সবচেয়ে খারাপ।’ দলের পরিবেশ সম্পর্কে রাসেলের মন্তব্য, ‘কেকেআর-কে আগামী তিন ম্যাচে জেতানোর জন্য আমাদের অনুশীলনে জোর দেওয়া উচিত। কিন্তু পরপর হেরেও আমি দেখছি ঘরেই বসে আছি। আমি শুধু হেঁটে বেড়াতে পছন্দ করি না। টানা ৬ ম্যাচ হারের পর হাঁটা কষ্টকর। দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়। এখন আমার মনোবল তলানিতে। কিন্তু কাল মাঠে ঢুকলেই প্রাণশক্তি ১৫০ শতাংশ হয়ে যাবে। ক্রিকেটার হিসেবে আমাদের মধ্যে আবেগ থাকা জরুরি। শুধু টিভিতে আবেগ দেখালে চলে না। আমি কোনও বোলারকে ভয় পাই না। আউট হওয়ারও ভয় নেই আমার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
FIFA World Cup 2026: সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget