এক্সপ্লোর

ডোপিংয়ে প্রশ্রয়, অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ

মন্ট্রিল: ৩১২ জন অ্যাথলিটের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের প্রমাণ পেয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় আসন্ন রিও অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।   সোমবারই রাশিয়ার অ্যাথলিটদের ডোপিং এবং সেদেশের সরকার ও অলিম্পিক কমিটির ভূমিকা নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে ওয়াডায়। সেই রিপোর্টে বলা হয়েছে, গত চার বছর ধরেই সরকারি প্রশ্রয়ে ডোপিং চলছে রাশিয়ায়। অন্তত ২৮টি অলিম্পিক ইভেন্টে ৩১২টি ক্ষেত্রে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু রাশিয়ার ক্রীড়া মন্ত্রকের সঙ্গে জড়িত উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে সংশ্লিষ্ট অ্যাথলিটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ডোপিং সংক্রান্ত রিপোর্ট চেপে যাওয়া হয়েছে।   এই রিপোর্ট পাওয়ার পরেই ওয়াডা-র প্রেসিডেন্ট ক্রেগ রিডি বলেছেন, রাশিয়ায় সরকারি মদতে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। অলিম্পিককে ডোপিং মুক্ত রাখার জন্যই রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।   আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্রীড়াক্ষেত্রের সততার উপর এটি অভূতপূর্ব আঘাত। মঙ্গলবার তাঁরা বৈঠকে বসবেন। ডোপিংয়ের ঘটনা রেয়াত করা হবে না। কঠোরতম ব্যবস্থা নিতে তাঁরা পিছপা হবেন না।   ৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। তার আগে রাশিয়ার অ্যাথলিটদের বিরুদ্ধে ডোপিংয়ের এই প্রমাণ সামনে আসায় ক্রীড়া দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং সংস্থার প্রধান ট্রেভিস টাইগার্টের দাবি, রাশিয়ার সরকার এবং ক্রীড়াক্ষেত্রে বিপুল পরিমাণে দুর্নীতি চলছে। এই রিপোর্ট তারই প্রমাণ। মার্কিন অলিম্পিক কমিটির প্রধান স্কট ব্ল্যাকমান বলেছেন, তিনি আগেই রাশিয়ার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ করেছিলেন। তাঁর সেই দাবিই প্রমাণিত হল।   ওয়াডা সূত্রে জানা গিয়েছে, শেষপর্যন্ত যদি রাশিয়াকে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়, তাহলে ডোপিংয়ে জড়িত নন এমন অ্যাথলিটদের রাশিয়ার পতাকা ছাড়া রিও-র প্রতিযোগিতায় যোগ দেওয়ার ছাড়পত্র দেওয়া হতে পারে।  

সেরা শিরোনাম

Neeru Dhanda: এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
Rohit On Virat: পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?
পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?
Chennai Super Kings: চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী প্রাক্তনী
চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী প্রাক্তনী
Asian Games 2026: বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget