এক্সপ্লোর

SA vs BAN: পরপর দুই ইনিংসে শতরান করলেন রুসো, ডি কককে সঙ্গে নিয়ে ভাঙলেন বিশ্বরকের্ড

Rilee Rossouw: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও শতরান করেছিলেন রুসো। তারপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের পরের ইনিংসেই আবারও শতরান করলেন প্রোটিয়া তারকা ব্যাটার।

সিডনি: বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপুটে মেজাজে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন রাইলি রুসো (Rilee Rossouw)। তবে জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য আসেনি। ধারাবাহিকতার অভাবে বাদও পড়তে হয়েছে দল থেকে। কিন্তু হালে দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। পরপর দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে শতরান করে ফেললেন রুসো। 

ব্যর্থ বাভুমা

ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শতরান করেছিলেন রুসো। আজ বাংলাদেশের বিরুদ্ধে (SA vs BAN) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২-র ম্যাচেও আবারও সেঞ্চুরি হাঁকালেন তিনি। শুধু তাই নয় কুইন্টন ডি কককে সঙ্গে নিয়ে গড়ে ফেললেন ইতিহাসও। এদিন বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তবে ব্যাট হাতে তাঁর খারার ফর্ম অব্যাহত। গত ম্যাচের মতোই নতুন বল হাতে নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। মাত্র দুই রানে তিনি বাভুমাকে ফেরান।

রুসোর শতরান

তবে বাভুমা দ্রুত আউট হলেও, ডি কক এবং রুসো দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন। দুই বাঁ-হাতি তারকা মিলে দ্বিতীয় উইকেটে প্রোটিয়া দলের ১৬৩ রান যোগ করেন। এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ পার্টনারশিপ। ডি কক ৬৩ রানে আউট হলেও, রুসো কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। দেখতে দেখতে শতরান পূরণ করে ফেলেন তিনি। ১০৯ রানের ইনিংস খেলেন রুসো।

 

ডি কক এবং রুসোর পার্টনারশিপে ভর করেই দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে। বাংলাদেশের হয়ে দলের অধিনায়ক শাকিব আল হাসানই সফলতম বোলার। তিনি ৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন। জবাবে মাত্র ১০১ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। ১০৪ রানের বিরাট ব্যবধানে ম্যাচে জয় পায় প্রোটিয়া বাহিনী। বল হাতে চার উইকেট নেন এনরিক নোখিয়া।

আরও পড়ুন: সিডনিতে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফর্মের খোঁজে ভারতীয় ওপেনাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget