এক্সপ্লোর

Sachin Tendulkar: আজকের দিনেই সচিনের ব্যাটে ইতিহাস রচিত হয়েছিল, ছুঁয়েছিলেন ১০০ সেঞ্চুরির মাইলফলক

Sachin Tendulkar Update: সেই ম্য়াচে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও ম্য়াচটি ভারত ৫ উইকেটে হেরে যায় সেদিন।

মুম্বই: বিশ্ব ক্রিকেটের একমাত্র ব্যাটার তিনি। যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। আজকের দিনেই ২০১২ সালে এই অনন্য মাইলস্টোন স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মিরপুরের শের-ই-বাংলা (Sher-E-Bangla) স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) ম্য়াচে এই নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ম্য়াচে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও ম্য়াচটি ভারত ৫ উইকেটে হেরে যায় সেদিন।

সেদিন গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সচিন তেন্ডুলকর। ১৪৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৯/৫ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই ম্য়াচে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল শুরুতেই গৌতম গম্ভীরের উইকেট হারায়। এরপর বিরাট কোহলির সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সচিন। কোহলি সেদিন ৬৬ রানের ইনিংস খেলেন। সচিন তাঁর ইনিংসটি খেলার ফাঁকে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শতরান পূরণ করেন ১৩৯ বলে। ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে মাশরাফি মুর্তাজা সচিনের উইকেট তুলে দেন। মুশফিকুর রহিম তালুবন্দি করেন সচিনের ক্যাচ।

সেদিন ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৯ বোর্ডে তুলেছিল ভারত। সুরেশ রায়না ৫১ রানের ইনিংস খেলেন। এম এস ধোনি ১১ বলে ২১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। রোহিত শর্মা ৪ রান করে রান আউট হন। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ শিবির। 

 

সচিনই একমাত্র ক্রিকেটার যিনি বিশ্ব ক্রিকেটে একশো সেঞ্চুরি করেছেন। তার পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক ৮০টি শতরান হাঁকিয়ে ফেলেছেন এখনও পর্যন্ত। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তিনি ৭১ সেঞ্চুরির মালিক। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকার ৬৩ ও জ্যাক কালিস ৬২ শতরানের মালিক। ওয়ান ডে ফর্ম্য়াটে সচিনের ৪৯ শতরানের রেকর্ড কিছুদিন আগেই ভেঙে ফেলেছেন বিরাট। কিং কোহলিই এখন ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তিনি ৫০টি ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, আর কিছু বছর খেললেও সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ডও টপকে যেতে পারেন বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget