এক্সপ্লোর
কুলদীপ যাদবকে চিনা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর

নয়াদিল্লি: ভারতীয় দলের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে চিনা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। ট্যুইটারে সচিন লিখেছেন, ‘চায়নাম্যান বোলারের জন্য চিনা ভাষায় বার্তা। শুভ জন্মদিন কুলদীপ। আগামী বছর খুব ভাল কাটুক।’
A message in Chinese for A Chinaman bowler. ????
生日快乐 Kuldeep Yadav!祝你未来有一个美好的一年
Happy birthday @imkuldeep18! Have a wonderful year ahead. pic.twitter.com/O1ffhKFwre
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2018
আজ ২৪ বছরে পা দিলেন কুলদীপ। অল্পদিনের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেয়েছেন এই চায়নাম্যান বোলার। সাম্প্রতিক টি-২০ র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। এই প্রথম আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচজনের মধ্যে আছেন কুলদীপ। আরও পড়ুন






















