এক্সপ্লোর

ধোনি-যাদবের মন্থর যুগলবন্দিতে খুশি নন সচিন, ‘স্পিনারদের অতিরিক্ত সম্মান দেওয়া হয়েছে’, মত শ্রীকান্তের

মুজিব (১০), নবি (৯), রাশিদ (১০)- তিন স্পিনারের মোট ২৯ ওভারে এসেছে মাত্র ৯৭ রান।

সাউদাম্পটন: শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। মনে করা হচ্ছিল, সাউদাম্পটনে ব্রিটিশদের মতোই রানের উৎসব করবে বিরাট  ব্রিগেড। বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন, কোনও ভারতীয় ফ্যানই কল্পনা করতে পারেনি রাশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানদের বিরুদ্ধে আড়াইশো রানও তুলতে পারবে না বিশ্বকাপের অন্যতম দাবিদাররা। মিডল অর্ডার যেভাবে আফগান স্পিনারদের খেলছেন তা দেখে বোঝার উপায় ছিল না, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদবরা সাদা বলের ক্রিকেট খেলছেন নাকি টেস্টের পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য ব্যাট করছেন।

মুজিব (১০), নবি (৯), রাশিদ (১০)- তিন স্পিনারের মোট ২৯ ওভারে এসেছে মাত্র ৯৭ রান। ভারতীয় ব্যাটিংয়ের প্রথম পাঁচ ব্যাটসম্যানই উইকেট দিয়ে এসেছেন স্পিনারদের। এমনকি ধোনি, যাদব, হার্দিকদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছিল পার্ট-টাইম স্পিনার রহমত শাহও। বিরাট বাদ দিয়ে বাকি সব ব্যাটসম্যানকেই স্পিনারদের সামনে নড়বড়ে দেখিয়েছে। যা দেখার পর প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলছেন, “আফগান স্পিনারদের প্রয়োজনের তুলনায় বেশি সম্মান দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা।”

সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটার পর্যন্ত বলছেন, “ধোনি-যাদবের যুগলবন্দিতে কোনও ইতিবাচক ব্যাটিং ছিল না। আমি হতাশ। আরও ভাল পারফর্ম্যান্স ওরা করতে পারত।”

শনিবার সাউদাম্পটনে আফগানদের বিরুদ্ধে ৩৬ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন ধোনি। ৪৮ বলে ৩১ করেছেন কেদার যাদব। দুইয়ে মিলে ৮৪ বলে ৫৭ রানের যুগলবন্দি করেন। ৩৮ থেকে ৪৫ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটসম্যানদের এমন মন্থর ব্যাটিং দেখে ‘অখুশি’ সচিন। ‘বিশ্ব ক্রিকেটের এভারেস্ট’ কোনও রাখঢাক না রেখেই বলছেন, “কেদার ও ধোনি দুজনেই প্রয়োজনীয় স্ট্রাইক রেট তুলতে পারেনি। মাঝের ওভারে আরও ভাল ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, আর সেটা না হওয়াতেই কেদার আরও চাপে পড়ে যায়।” উইকেট স্লো থাকলেও ভারতীয় ব্যাটসম্যানদের আরও স্বাধীনভাবে খেলা উচিত ছিল বলেই মনে করেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য শ্রীকান্তও।

সেরা শিরোনাম

France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget