এক্সপ্লোর

বিদেশে আরও সাফল্য পাবেন কুলদীপ, চাহল, আশাবাদী সচিন

বেঙ্গালুরু: আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক সংশয় প্রকাশ করলেও, এই দুই স্পিনারের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। তিনি আশাবাদী, ভবিষ্যতে বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্যে বড় ভূমিকা থাকবে কুলদীপ ও চাহলের। কারণ, বিপক্ষ দলগুলি এখনও এই দুই তরুণ রিস্ট স্পিনারের বল মোকাবিলা করার উপায় খুঁজে বার করতে পারেনি। একটি অনুষ্ঠানে সচিন বলেছেন, ‘ব্যাটিংয়ের কথা উঠলে আমরা বলি কত রান হয়েছে। কিন্তু আমাদের ম্যাচ জেতার অন্যতম কারণ হল, মাঝের ওভারগুলিতে দুই রিস্ট স্পিনার বল করছে। কয়েকমাস আগেও আমরা রিস্ট স্পিনারদের বল করতে দেখিনি। তাই এখন ওদের দেখে ভাল লাগছে। ওরা দারুণ বোলিং করছে। ক্রিকেটদুনিয়ার বাকিরা এখনও ওদের বলে কীভাবে ব্যাটিং করতে হবে সেটা বুঝতে পারেনি। এটা খুব ভাল বিষয়। বিপক্ষ দলগুলি ওদের বল বুঝে ওঠার আগেই ভারতের যত বেশি সম্ভব ম্যাচ জিতে নেওয়া উচিত।’ আগামী বছরের বিশ্বকাপ প্রসঙ্গে সচিন বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই ভারতীয় দল ভাল খেলছে। ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। পরিকাঠামো তৈরির কৃতিত্ব বিসিসিআই-কে দিতে হবে। ফিটনেস, ডায়েট সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget