এক্সপ্লোর

কুম্বলের ইস্তফা ভারতীয় ক্রিকেটে দুঃখের দিন: গাওস্কর

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা ভারতীয় ক্রিকেটের দুঃখের দিন বলে মন্তব্য করলেন প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বখ্যাত ব্যাটসম্যান সুনীল গাওস্কর। গত এক বছরের মেয়াদে দলের পক্ষে কুম্বলে কাজের ভূয়সী প্রশংসা করেছেন গাওস্কর। অধিনায়ক বিরাট কোহলি ও দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মতপার্থক্যের জেরেই কুম্বলে ইস্তফা দিতে হয়েছে বলে খবর।তাঁর কোচিংয়ের স্টাইল কোহলির পছন্দ নয় বলে তাঁকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বলে জানিয়েছেন স্বয়ং কুম্বলেই। জানা গেছে, কুম্বলের হেড মাস্টার সুলভ কঠোর মনোভাব দলের একাংশের একেবারেই না-পসন্দ হয়ে উঠেছিল। এ ধরনের খবর সম্পর্কেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাওস্কর। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী গাওস্কর বলেছেন, এমনটা হলে  তো একটা কথাই স্পষ্ট যে, খেলোয়াড়রা নরম-সরম কাউকে চাইছেন। যিনি অনুশীলনের জন্য জোর করবেন না। ছুটি বা কেনাকাটায় যাওয়ার ব্যাপারে মাথা ঘামাবেন না। গাওস্কর বলেছেন, কুম্বলে যে তাঁর কোচিংয়ে কতটা সফল তা তো গত এক বছর তাঁর মেয়াদের ফলাফল থেকেই স্পষ্ট। কুম্বলের মতো হার্ড টাস্কমাস্টার হলে এমনই ফল পাওয়া যায়। এর জন্য কেউ অনুযোগ করলে তাঁকে দলের বাইরে রাখা উচিত বলেও মন্তব্য করেছেন গাওস্কর। কুম্বলের ইস্তফা শুভ সঙ্কেত নয়, বলেও মন্তব্য করেছেন গাওস্কর। তাঁর কথায়, এর থেকে ইঙ্গিত মিলল যে পরবর্তী কোচকে প্লেয়াররা যা চান, তা মেনে নিতে হবে। অথবা কুম্বলের মতো সরে যেতে হবে। গাওস্করের কথায়, এটা খুবই দুঃখজনক। এর পাশাপাশি কুম্বলের মতো কিংবদন্তী প্লেয়ার যিনি ভাঙা চোয়াল নিয়েও বোলিং করেছিলেন, তিনি এই পরিস্থিতিতে রুখে দাঁড়ালেন না কেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন গাওস্কর। গাওস্কর বলেছেন, নিশ্চয় অনিলের ইস্তফার কোনও কারণ রয়েছে। আমার মনে হয়েছিল, কুম্বলেই কোচ থাকবেন। ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) তাঁর ওপর আস্থা দেখানোর পর কুম্বলের থেকে যাওয়াটা উচিত ছিল।

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget