এক্সপ্লোর

SAFF Championship 2023: ৭ দিনে ৩ ম্যাচ খেললেও, ফাইনালের পূর্বে সুনীলদের ক্লান্তির যুক্তি উড়িয়ে দিলেন সহকারী কোচ

Indian Football Team: লেবাননের বিরুদ্ধে গত ম্যাচের পরিকল্পনা মতোই ফাইনালে মাঠে নামতে পারে ভারত, পূর্বাভাস মহেশ গাউলির।

বেঙ্গালুরু: মঙ্গলবার, ৩ জুলাই কান্তিরাভা স্টেডিয়ামে নবম সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) খেতাব জয়ের লক্ষ্যে ভারতীয় দল মাঠে নামবে। প্রতিপক্ষ কুয়েত। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। অনেকেই মনে করছেন পরপর এতো ম্য়াচ খেলায় ভারতীয় দল ফাইনালে ক্লান্তি অনুভব করতে পারে। তবে ভারতের সহকারী কোচ মহেশ গাউলি (Mahesh Gawli) কিন্তু এমনটা মানতে নারাজ। বরং তাঁর মতামত সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, 'এক সপ্তাহ সময় হাতে থাকলে তেমন কিছু করা যায় না। তবে এক মাস মতো সময় থাকলে কিন্তু ফিটনেসের ওপরেই লোকজন বেশি খাটা খাটনি করে। আমাদের হাতে তো প্রায় ৫০ দিন মতো সময় ছিল। আমাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ লুকা রাডম্যান দারুণ কাজ করেছেন। আমাদের খেলোয়াড়রা চোট আঘাত তো দূর তাঁদের পায়ে টান লাগতে দেখা যায়নি।'

সাধারণত উইঙ্গার হিসাবে খেলা মহেশ সিংহকে লেবাননের বিরুদ্ধে সুনীল ছেত্রীকে সাহায্য করার জন্য তাঁর ঠিক পিছনেই খেলানো হয়েছিল। ফাইনালেও সেই পরিকল্পনাই বহাল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন গাউলি। তিনি বলেন, 'আমরা ওকে (মহেশ) ওখানেই খেলাতে চাইছিলাম যাতে ও ছেত্রী এবং বাকি উইঙ্গারদের বল বাড়াতে পারে। ও কিন্তু সেটা নিপুনভাবে করতে সক্ষম হয়েছে। আশিককে (কুরুনিয়ান) ওর শারীরিক গঠনের জন্যই বাঁ-দিক থেকে খেলানো হয় এবং ও ভাল খেলেছে। প্রচুর ছোটাছুটি করেছে। সেটা আমরা বদল করতে চাইনা।'

এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল একবার একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচেও ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ১-১ ম্যাচ ড্র করেই ভারতকে খুশি থাকতে হয়ত। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করতেই পারেন সমর্থকরা। ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর। সেমিফাইনালে সন্দেশ ঝিঙ্গান খেলতে পারেননি। সন্দেশের বদলে সুযোগ পাওয়া আনোয়ার আলি দুর্দান্ত পারফর্ম করেন বটে। তবে ফাইনালের আগে সন্দেশ নির্বাসন কাটিয়ে ফেলেছেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তাঁকে এক ম্যাচ নির্বাসিত হতে হয়।

তবে ঝিঙ্গান ফিরলেও, টুর্নামেন্টে ইতিমধ্যেই দুইবার লাল কার্ড দেখা ভারতের কোচ ইগর স্তিমাচ কিন্তু এই ম্যাচেও দলের পাশে ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। অপরদিকে, অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) সেমিফাইনালে গোল করতে না পারলেও, গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন তিনি। তাঁর ফর্ম ভারতের জন্য একটা বড় ইতিবাচক দিক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget