এক্সপ্লোর

অস্ট্রেলিয়ান সুপার সিরিজে চ্যাম্পিয়ন সাইনা

সিডনি: সামনে রিও অলিম্পিকের হাতছানি৷ তার আগে স্বপ্ন দেখাচ্ছেন হায়দরাবাদি ব্যাডমিন্টন নক্ষত্র৷ ফাইনালের টানটান থ্রিলার জিতে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জিতলেন সাইনা নেহওয়াল৷ এক ঘণ্টা এগারো মিনিটের ঘাম-রক্ত ঝরানো লড়াই৷ প্রতিপক্ষ চিনের সান ইউ-কে হারালেন ১১-২১, ২১-১৪, ২১-১৯ গেমে৷ ২০১৪-এর পর এই দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি৷ দীর্ঘ খরা কাটিয়ে এ-বছর এটিই তাঁর প্রথম খেতাব৷ রিওর আগে দুরন্ত ফর্মে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এস শাটলার৷ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাইনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদী তাঁর ট্যুইটবার্তায় বলেছেন, এই অসাধারণ জয়ের জন্য সাইনা নেহওয়ালকে শুভেচ্ছা জানাই৷ গোটা দেশ তোমার জন্য গর্বিত৷ শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি-ও৷ দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকার উদ্দেশে তিনি লিখেছেন, সাইনা নেহওয়াল৷ তুমি আমাদের আরও একবার ভারতীয় হিসেবে গর্বিত করলে৷ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন৷ তোমাকে আন্তরিক শুভেচ্ছা৷ উচ্ছ্বসিত ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও৷ অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জয়ের জন্য তাঁকে পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা দিচ্ছে সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ উঠেছিল তাঁর হাতে৷ রিও-তে আসবে কি সোনা? সাইনার ফর্ম দেখে কিন্তু আশায় বুক বাঁধছেন দেশের মানুষ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget