এক্সপ্লোর

Santosh Trophy: রাজস্থানকে ৩-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফির শেষ চারে বাংলা

Indian Football: সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচ জিততেই হত বাংলাকে। ড্র করলে অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হত। গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ জয় পেয়ে শেষ চারে জায়গা করে নিল বাংলা।

কলকাতা: রাজস্থানকে (Rajasthan) ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা (Bengal)। জোড়া গোল করে জয়ের নায়ক ফারদিন আলি মোল্লা (Fardin Ali Molla)। অপর গোলটি করেন সুজিৎ সিংহ (Sujit Singh)। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল বাংলা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা কেরল (Kerala)। 

মরণ-বাঁচন ম্যাচে সহজ জয় বাংলার

সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচ জিততেই হত বাংলাকে। ড্র করলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকত মনোতোষ চাকলাদার, মহীতোষ রায়দের সামনে। তবে সেক্ষেত্রে মেঘালয়-পাঞ্জাব ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হত। বাংলার ফুটবলাররা অবশ্য সেসব হিসেব-নিকেশের মধ্যে না গিয়ে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান। বেশিরভাগ সময়ই খেলা হচ্ছিল রাজস্থানের অর্ধে। প্রথমার্ধে একের পর এক সহজ সুযোগ তৈরি করেও, গোল করতে ব্যর্থ হয় বাংলা। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট হয়। 

দ্বিতীয়ার্ধে তিন গোল বাংলার

দ্বিতীয়ার্ধে অবশ্য আর বেশি সুযোগ নষ্ট হয়নি। ৪৬ মিনিটে রাজস্থানের এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফারদিনকে পিছন থেকে বাধা দেওয়ায় পেনাল্টি পায় বাংলা। গোল করতে ভুল করেননি ফারদিন। তিনিই ৬০ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। তাঁর এই গোলটি দর্শনীয়। বিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে এক সতীর্থের জোরাল শট ফিরে আসার পর সেই বলটি জালে জড়িয়ে দেন ফারদিন। তিনি যেভাবে খেলছিলেন, তাতে হ্যাটট্রিক পেতেই পারতেন। কিন্তু হয়তো সেমিফাইনালের কথা ভেবেই চোট এড়াতে এই তরুণ ফুটবলারকে তুলে নেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। এরপর ৮০ মিনিটে ম্যাচের তৃতীয় তথা শেষ গোল পায় বাংলা। এই গোলটি করেন সুজিৎ। 

তিন গোলে জিতলেও, দ্বিতীয়ার্ধে হঠাৎ গুটিয়ে যাওয়া এবং রক্ষণে কিছুটা অগোছালো ভাব তৈরি হওয়া বাংলা শিবিরকে চিন্তায় রাখতে পারে। আত্মতুষ্টি যাতে দলকে গ্রাস না করে, সেদিকে নজর রাখতে হবে বাংলার কোচকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget