এক্সপ্লোর

Satwik-Chirag: ব্যাডমিন্টনে ইতিহাস, প্রথম ভারতীয় জুটি হিসেবে 'চায়না মাস্টার্স' খেতাব জয় সাত্ত্বিক-চিরাগের

China Masters Title: গত মে মাসে সিঙ্গাপুর ওপেন জয়ের পর ২০২৬ মরশুমে এটি তাঁদের তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল। ম্য়াচের প্রথম গেমেই চিনের জুটি ঝাং ও রেন শুরুতেই ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল।

বেজিং: জুটি হিসেবে ১০ নম্বর বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতলেন সাত্ত্বিক-চিরাগ(Satwik-Chirag) জুটি। চিনের শেনঝেংয়ে আয়োজিত বিডব্লিউএফ সুপার ৭৫০ টুর্নামেন্ট 'চায়না মাস্টার্স'-এর পুরুষদের ডাবলসে ঐতিহাসিক শিরোপা জয় করলেন ভারতের সাত্বিকসাইরাজ রেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার  রোমাঞ্চকর ফাইনালে চিনের জুটিকে ১১-২১, ২১-১৩, ২১-১৭ গেমে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় ৫ নম্বরে থাকা এই ভারতীয় জুটি নিজেদের ১০ নম্বর বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ট্রফি নিশ্চিত করেন।

২০০৫ সালে চায়না মাস্টার্স শুরুর পর প্রথম ভারতীয় জুটি হিসেবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন সাত্বিক ও চিরাগ। ২০২৩ ও ২০২৫ সালে রানার্স আপ ও ২০২৪ সালে সেমিফাইনালে থামার পর অবশেষে এই শিরোপা নিজেদের নামে করলেন তাঁরা। ২০২৬ সালে চলতি বছর এটি তাঁদের দ্বিতীয় সুপার ৭৫০ ট্রফি ও সামগ্রিকভাবে চতুর্থ ট্রফি জিতে নিল। গত মে মাসে সিঙ্গাপুর ওপেন জয়ের পর ২০২৬ মরশুমে এটি তাঁদের তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল। ম্য়াচের প্রথম গেমেই চিনের জুটি ঝাং ও রেন শুরুতেই ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে ভারতীয়দের চাপে ফেলে দিয়েছিল। প্রথমার্ধে ১১-৫ ব্যবধানে এগিয়ে থেকে মাত্র ১৮ মিনিটে প্রথম গেমটি ২১-১১ ব্যবধানে জিতে নেয় চিন। কিন্তু দ্বিতীয় গেমেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে ৩-৩ ও ৬-৬ ব্যবধানে সমতার পর ঘুরে দাঁড়ায় ভারত। শক্তিশালী স্ম্যাশের ওপর ভর করে প্রথমার্ধে ১১-৭ ও পরে ১৭-১১ ব্যবধানে এগিয়ে থেকে ২১-১৩ গেমে ম্যাচ সমতায় ফেরান সাত্ত্বিক-চিরাগ।

থ্রিলার ফাইনালে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েও অসাধারণ ব্যাকফুট থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে ১১-৯ ব্যবধানে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত নিজের স্নায়ু ধরে রেখে টানা চার পয়েন্ট তুলে নিয়ে ২১-১৭ গেমে ৭০ মিনিটের হাড্ডাহাড্ডি ম্যাচ ও খেতাব জিতে নেন তাঁরা। ২১-১৭ গেমে ৭০ মিনিটের হাড্ডাহাড্ডি ম্যাচ ও খেতাব জিতে নেন ভারতীয় জুটি। ব্যাডমিন্টনে ভারতের হয়ে পুরুষদের ব্যাডমিন্টনে চিরাগ-সাইরাজ জুটি এই মুহূর্তে দেশের সেরা জুটি। তাঁরা প্রত্য়েক টুর্নামেন্টে একের পর এক পারফর্ম করে যাচ্ছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Department of Sports, Govt. of India (@dptofsportsgoi)

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
Advertisement

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget