এক্সপ্লোর

Ronaldo On MLS: এমএলএসের থেকে সৌদির লিগ অনেক ভাল, দাবি রোনাল্ডোর, নিশানায় কি মেসি?

Cristiano Ronaldo: তিনি আর ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

নয়াদিল্লি: দশকের পর দশক ইউরোপিয়ান ক্লাবগুলিতেই বিশ্বের সেরা ফুটবলাররা খেলতেন। তবে বছরের শুরু থেকেই ছবিটা বদলাতে শুরু করেছে। বিশ্বকাপের পর জানুয়ারিতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দেন। নতুন মরশুমের আগে একাধিক মহাতারকা সৌদির লিগে (Saudi Pro League) যোগ দিয়েছেন। আবার রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত লিওনেল মেসি (Lionel Messi) মরশুম শুরুর আগে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (Major League Soccer) খেলা ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিয়েছেন।

গতকালই মেসিকে সরকারিভাবে ইন্টার মায়ামির খেলোয়াড় হিসাবে সামনে আনা হয়। তার পরপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিস্ফোরক দাবি। কোনও রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিলেন মেজর লিগ সকারের থেকে সৌদির লিগ অনেক ভাল, অনেক বেশি প্রতিযোগিতামূলক। পাশাপাশি তিনি যে আর ইউরোপে ফিরবেন না, সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

'সিআর৭' বলেন, 'আমার সাড়ে ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে। তাই ইউরোপে আমার ফেরাটা সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। ফিরে তেমন কোনও লাভ নেই। ইউরোপিয়ান ফুটবলের সেই ব্যাপারটা অনেকটাই কমে গিয়েছে। বলতে গেলে একমাত্র প্রিমিয়ার লিগই প্রতিযোগিতামূলক রয়েছে। স্প্যানিশ লিগের গুণমান কমেছে। পতুর্গিজ লিগ সেরাদের মধ্যে পড়ে না। জার্মান লিগেরও গুণগত মান অনেকটাই কমে গিয়েছে। আর রইল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের থেকে সৌদির চ্যাম্পিয়নশিপ অনেক ভাল।'

রোনাল্ডোর পর ইতিমধ্যেই করিম বেঞ্জেমা, এনগোলো কন্তে, মার্সেলো ব্রজোভিচ, কালিদিও কুলিবালি, রবার্তো ফির্মিনোর মতো তারকারা সৌদি প্রো লিগের না না ক্লাবে যোগ দিয়েছেন। রোনাল্ডোর মতে অদূর ভবিষ্যতে আরও বহু তারকাই এই একই পথ অবলম্বন করে সৌদির লিগে খেলার আগ্রহ দেখাবে। 'বছর খানেকে আরও অনেক তারকারা এই লিগে খেলতে আসবে। বছরখানেকের মধ্যেই সৌদির লিগ তুরস্ক ও ডাচ লিগগুলিকে পিছনে ফেলে দেবে।' মত রোনাল্ডোর।

প্রসঙ্গত, নতুন মরশুম শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তার আগেই প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে আল নাসর। রোনাল্ডের দেশ পর্তুগালেই প্রস্তুতি সারছে তার ক্লাব। সেখানেই প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে স্পেনের সেল্টা ভিগোর বিরুদ্ধে ৫-০ পরাজিত হয় আল নাসর।

আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget