এক্সপ্লোর

এবারের আইপিএল-এর শেষদিকে পিচ মন্থর হয়ে যেতে পারে, রান করা সহজ হবে না, মত ধবনের

২০ সেপ্টেম্বর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে দিল্লি।

নয়াদিল্লি: এবারের আইপিএল-এর সূচি প্রকাশিত হল আজ। সংযুক্ত আরব আমিরশাহিতে আটটি দলই প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবারের আইপিএল সম্পর্কে নিজের ভাবনার কথা জানালেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান শিখর ধবন। এই বাঁ হাতি ব্যাটসম্যান জানিয়েছেন, ‘এবারের আইপিএল-এর শেষদিকে পিচ মন্থর হয়ে যেতে পারে। ফলে রান করা সহজ হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে পিচের চরিত্রের উপর ব্যাটসম্যানদের পারফরম্যান্স নির্ভর করবে। যেহেতু তিনটি মাঠেই খেলা হবে এবং আমাদের খুব বেশি দূরত্বে যাতায়াত করতে হবে না, ক্লান্তি দূর করার জন্য বেশি সময় পাওয়া যাবে। এটা ক্রিকেটারদের পক্ষে ভাল।’ ধবন আরও জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে আমার কোনও ভয় নেই। তবে আমরা সুরক্ষাবিধি মেনেই চলছি। এখনও পর্যন্ত ৮-৯ বার আমাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাছাড়া আমরা প্রয়োজন ছাড়া কোথাও যাচ্ছি না। সব ঠিক আছে, কোনও সমস্যা নেই। বায়ো বাবলের ফলে নতুন কারও সঙ্গে দেখা করা যাবে না, সীমিত জায়গাতেই যাওয়া যাবে। খুব বেশি কিছু করার সুযোগ নেই। এতে ফোকাস বাড়ে। ফলে এটা ক্রিকেটারদের পক্ষে ভাল।’ শ্রেয়স আয়ারের নেতৃত্বে খেলবেন ধবন। দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো সিনিয়র ক্রিকেটার। শ্রেয়সের কোনও সমস্যা হবে না তো? এই প্রশ্নের জবাবে ধবন বলেছেন, ‘শ্রেয়স ভালভাবেই নিজের কাজ করতে পারবে। রাহানে, অশ্বিন নিশ্চয়ই নিজেদের মতামত জানাবে। শ্রেয়স খোলামনে থাকে এবং সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করে। অশ্বিন, অমিত মিশ্র ও অক্ষর পটেল থাকায় আমাদের স্পিন বিভাগে ভারসাম্য আছে। ব্যাটিং বিভাগেও ভারসাম্য আছে। এবার গোটা দলেরই ভাল পারফরম্যান্স দেখিয়ে ট্রফি জেতা উচিত।’ ২০ সেপ্টেম্বর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে দিল্লি। দুবাইয়ে খেলবেন ধবনরা। এ বিষয়ে এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি এর আগে দুবাইয়ে খেলেছি। এশিয়া কাপ খেলেছি, একবার ভারতীয় এ দলের হয়েও খেলেছি। এবার সব দলই একইরকম পরিবেশে খেলবে। ফলে কেউ বাড়তি সুবিধা পাবে না।’ বেশ কিছুদিন টেস্ট দলে সুযোগ পাননি ধবন। তবে তিনি প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। হতাশ হচ্ছেন না এই ব্যাটসম্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

TMC News :চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন?আজই কি বিদ্রোহী শিবিরে কেষ্ট?
Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget