এক্সপ্লোর

সহবাগ তো পরে, টেস্টে ওপেনিংয়ে মাইন্ডসেট বদলে দিয়েছিল আফ্রিদি, মন্তব্য ওয়াসিম আক্রমের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমানায় ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে পজিশন বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েই ঝড় তুলেছিলেন বীরেন্দ্র সহবাগ। টেস্ট ক্রিকেটে চেনা ছকের বাইরে ওপেনিংয়ে পরিচিত ধাঁচের বাইরে বেরিয়ে বীরুর আগ্রাসী ব্যাটিং নয়া মাত্রা জুড়েছিল।

করাচি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমানায় ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে পজিশন বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েই ঝড় তুলেছিলেন বীরেন্দ্র সহবাগ। টেস্ট ক্রিকেটে চেনা ছকের বাইরে ওপেনিংয়ে পরিচিত ধাঁচের বাইরে বেরিয়ে বীরুর আগ্রাসী ব্যাটিং নয়া মাত্রা জুড়েছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে শুরু থেকেই বিপক্ষের বোলারদের বিরুদ্ধে এই মারমুখী ব্যাটিং সহবাগ নয়, তার অনেক আগেই শাহিদ আফ্রিদি শুরু করেছিলেন বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। পাঁচদিনের ফরম্যাটে ২০০২- এ প্রথমবার ওপেন করেছিলেন সহবাগ। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক দুরন্ত ইনিংসে টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ের চলতি ধারায় কার্যত বদল আনেন তিনি। অন্যদিকে, প্রাক্তন পাক ক্রিকেটার ওপেনার হিসেবে টেস্ট কেরিয়ারের শুরু করেছিলেন আফ্রিদি। এর কয়েকমাস পরই চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি নিয়ে টেস্ট ক্রিকেটে নিজের আগমন-বার্তা দিয়েছিলেন তিনি। আক্রম নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, টেস্ট ক্রিকেটে সহবাগ পরে এসেছে। তার আগেই ১৯৯৯-২০০০ -এ টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে মানসিকতা বদলে দিয়েছিল আফ্রিদি। ওর বিরুদ্ধে যদি আমিও বোলিং করতাম, তাহলে জানতাম যে, ওকে আউট করতে পারব। কিন্তু একইসঙ্গে মনে হত যে, ও আমার বলে বাউন্ডারিও মারতে পারে। খারাপ বল পেলে ছয় মারতে সিদ্ধহস্ত ছিল ও। করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ব্যাট করতে নেমে ১০ ও ৬ রান করেছিলেন আফ্রিদি। আক্রম জানিয়েছেন, এরপর ভারতের বিরুদ্ধে সিরিজে আফ্রিদিকে স্কোয়াডে রাখতে দল বা নির্বাচকদের মধ্যে খুব কম লোকই আগ্রহী ছিলেন। আক্রম বিষয়টি নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের সঙ্গে কথা বলেন। ইমরান আফ্রিদিকে দলে রাখার পরামর্শ দেওয়ার পর অন্যরকম কিছু ভাবেননি আক্রম। ভারত সফরের টিকিট পান আফ্রিদি। আক্রমের এই আস্থার মর্যাদা আফ্রিদি দিয়েছিলেন দ্বিতীয় টেস্টে দুরন্ত ১৪১ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসে ছিল তিনটি ছয় ও ২১ টি বাউন্ডারি। সেই টেস্টে ১২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল পাকিস্তান। আক্রম জানিয়েছেন, ভারত সফরের দল নির্বাচনের আগে আমি ইমরান খানকে ফোন করেছিলাম। বলেছিলাম, স্কিপার আমি আফ্রিদিকে দলে নিতে চাইলেও কয়েকজন নির্বাচক রাজি নন। তিনি আমাকে বলেছিলেন, তুমি অবশ্যই ওকে দলে নাও। ও এক-দুটো ম্যাচ জেতাবে আর ওকে ওপেন করাও। আফ্রিদি কিন্তু টেস্টে ওপেনিংয়ে সহবাগের মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি। ২৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৭৩ রান।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: ছেড়েছেন মদ্যপান, ৩৫ পেরিয়েও আইপিএল থেকেই নতুন স্বপ্নপূরণের খোঁজে চাহাল
ছেড়েছেন মদ্যপান, ৩৫ পেরিয়েও আইপিএল থেকেই নতুন স্বপ্নপূরণের খোঁজে চাহাল
Jos Buttler: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় ভেঙে পড়েছেন, ক্রিকেট ছাড়ছেন বিশ্বজয়ী ইংরেজ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় ভেঙে পড়েছেন, ক্রিকেট ছাড়ছেন বিশ্বজয়ী ইংরেজ?
IPL 2026: আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
Glenn Phillips: মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার
মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget