এক্সপ্লোর

রবিবার অস্ট্রেলিয়া সিরিজের দলগঠন, অশ্বিনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা

নয়াদিল্লি: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য ভারতীয় দল বেছে নেবেন নির্বাচকরা। এই দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হবে কি না, সে বিষয়ে নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন। এই অফস্পিনার এখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। দ্বিতীয় ডিভিশনে উরসেস্টারশায়ারের হয়ে চারটি ম্যাচ খেলার চুক্তি রয়েছে অশ্বিনের। তিনি এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর লেস্টারশায়ারের বিরুদ্ধে এবং ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ডারহামের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা রয়েছে অশ্বিনের। তাঁকে এই দুটি ম্যাচে খেলার অনুমতি দেওয়া হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে পাওয়া যাবে না। সম্প্রতি অক্ষর পটেল ও যুজবেন্দ্র চাহাল ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তাই অশ্বিনকে কাউন্টি খেলার অনুমতি দিতে পারেন নির্বাচকরা। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘উরসেস্টারশায়ারের সঙ্গে চার ম্যাচ খেলার চুক্তি রয়েছে অশ্বিনের। যদি দুটি ম্যাচ খেলার পরেই ওকে ডেকে পাঠানো হয়, তাহলে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানোর উদ্দেশ্যই ব্যর্থ হবে। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাই সিদ্ধান্ত নিয়েছিলেন, অশ্বিনকে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানো হবে।’ আগামী তিন মাসে ভারতীয় দল ১১টি একদিনের ম্যাচ, ৯টি টি-২০ ম্যাচ এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে। বোলারদের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেকথা মাথায় রেখেই নির্বাচকরা দল বেছে নেবেন বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে ভুবনেশ্বর কুমার বা জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে উমেশ যাদব বা মহম্মদ শামিকে সুযোগ দেওয়া হতে পারে। ব্যাটিং বিভাগে অবশ্য বদলের সম্ভাবনা কম।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget