এক্সপ্লোর

শেষ বলে বাউন্ডারি, শাই হোপের অপরাজিত ১২৩, দ্বিতীয় একদিনের ম্যাচ টাই

বিশাখাপত্তনম: বিরাট কোহলির ১৫৭-র পাল্টা শাই হোপের ১২৩। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ টাই হয়ে গেল। দু’দলই ৩২১ রান করে। প্রথম ম্যাচে জয়ের সুবাদে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। আজ টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩২১ রান করে ভারতীয় দল। প্রথম ম্যাচের পর আজ দ্বিতীয় ম্যাচেও দুরন্ত শতরান করেন ভারতের অধিনায়ক বিরাট। তিনি ১৫৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ১২৯ বলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও চারটি ছক্কা। অম্বাতি রায়াডু করেন ৭৩ রান। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩২১ রান করে ভারতীয় দল। আজই একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েন বিরাট। তিনি কিংবদন্তী সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। রোহিত শর্মা (৪) দ্রুত আউট হওয়ার পর চতুর্থ ওভারেই ব্যাট করতে নেমে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। তাঁর সঙ্গে রায়াডুর জুটিতে যোগ হয় ১৩৯ রান। ভারতের অন্য কোনও ব্যাটসম্যান আজ বড় রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোড়া উইকেট নেন অ্যাশলে নার্স ও ওবেদ ম্যাককয়। বড় রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রানে তৃতীয় উইকেটের পতনের পর হোপের সঙ্গে জুটি বাঁধেন শিমরন হেটমায়ার (৯৪)। এই জুটিতে যোগ হয় ১৪৩ রান। একটা সময় মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ক্যারিবিয়ানরা। তবে হেটমায়ার ফিরে যাওয়ার পর ম্যাচ ভারতের দিকে ঝুঁকে পড়ে। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৪ রান। বল করতে আসেন উমেশ যাদব। শেষ বলে বাউন্ডারি মেরে টাই করে দেন হোপ। ভারতের হয়ে ৬৭ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Argentina: 'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
England vs Argentina: শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
Kylian Mbappe: হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের
হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget