এক্সপ্লোর

Shakib Covid Positive: করোনা আক্রান্ত শাকিব আল হাসান, খেলছেন না শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে

Shakib Al Hasan: বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না তারকা এই অলরাউন্ডার। বিসিবি পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন শাকিব।

ঢাকা: সবকিছু ঠিক ছিল। জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছেন, এমনটাই নিশ্চিত ছিল। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলেন। করোনা আক্রান্ত হলেন শাকিব আল হাসান। ইদের ছুটি কাটাতে পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শাকিবের আরটিপিসিআর টেস্ট হয়। তার রিপোর্টই পজিটিভ এসেছে। যার ফলে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না তারকা এই অলরাউন্ডার। বিসিবি পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন শাকিব।

বাংলাদেশের ফিজিশিয়ান মনজুর হোসেন বলেছেন, "শাকিব মঙ্গলবার আমেরিকা থেকে ফিরেছে। চট্টগ্রামে ওর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইংল্য়ান্ডের প্রোটোকল আমরা এখনও মেনে চলছি। শাকিব পাঁচ দিনের নিভৃতবাস কাটিয়ে দলে যোগ দিতে পারবে।"

উল্লেখ্য, আগামী ২৩ মে থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। আশা করা হচ্ছে যে সেই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন শাকিব। গত ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে দেখা গিয়েছিল এই বাঁহাতি ক্রিকেটারকে। এবারের আইপিএলে নিলামে নাম তুললেও কোনও দলই তাঁকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। 

উল্লেখ্য, এর আগে নানা তর্ক-বিতর্কের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রোটিয়াভূমে বাংলাদেশের সঙ্গে উড়ে গিয়েছিলেন শাকিব আল হাসান। প্রথম ওয়ান ডে-তে দুরন্ত অর্ধশতরান করে ম্যাচের সেরাও হয়েছিলেন। তবে সিরিজের মাঝপথেই তাঁর পারিবারিক সংকট দেখা দেয়। বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর ছিল শাকিবের তিন সন্তান, মা ও শ্বাশুড়ি একসঙ্গে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রথমে শোনা গিয়েছিল, এর জেরেই ওয়ান ডে সিরিজের পরেই দেশে ফিরে আসবেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। এ-ও শোনা গিয়েছিল যে, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আরও আগেই বাংলাদেশে ফিরবেন শাকিব। কিন্তু সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। পরিবারের সঙ্গে কথা বলার পর থেকে গিয়েছিলেন সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget