এক্সপ্লোর

সামি নিজেকে ক্ষমতাশালী মনে করে, বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞ, বললেন হাসিন জাহান

বধূ নির্যাতন মামলায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গতকাল সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত। তাঁকে আদালতে আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় ধার্য করছে আদালত। পরোয়ানা জারি হওয়ার পর সামির স্ত্রী হাসিন জাহান বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সামি নিজেকে ‘ক্ষমতাশালী’ মনে করেন।

কলকাতা :  বধূ নির্যাতন মামলায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গতকাল সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত। তাঁকে আদালতে আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় ধার্য করছে আদালত। পরোয়ানা জারি হওয়ার পর সামির স্ত্রী হাসিন জাহান বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সামি নিজেকে ‘ক্ষমতাশালী’ মনে করেন। হাসিন বলেছেন, ‘বিচার ব্যবস্থার প্রতি আমি কৃতজ্ঞ। এক বছরের বেশি সময় ধরে আমি বিচারের জন্য লড়াই করছি। সবাই জানেন, সামি নিজেকে বড় ক্রিকেটার ও   ক্ষমতাশালী মনে করেন। সামি ও তাঁর দাদার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই পরোয়ানা জারি করেছে। চলতি বছরের এপ্রিলে উত্তরপ্রদেশের আমরোহায় শ্বশুরবাড়িতে গিয়ে ঝামেলা করার অভিযোগে পুলিশ হাসিনকে হেফাজতে নিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করে হাসিন বলেছেন, ‘আমি যদি পশ্চিমবঙ্গের না হতাম, আমাদের মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হতেন, তাহলে আমি এখানে নিরাপদে থাকতে পারতাম না। আমরোহা পুলিশ আমাকে ও আমার মেয়েকে অপদস্থ করার চেষ্টা করছিল’। হাসিন গত বছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিং, ব্যাভিচার ও গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলে প্রচারের আলোয় উঠে এসেছিলেন হাসিন। এরপর তাঁর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (বধূ নির্যাতন), ৩০৭ (হত্যার চেষ্টা), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত), ৩৭৬ (ধর্ষণ) ৫০৬ (হুমকি) ধারায় এফআইআর দায়ের হয়। হাসিনের ওই অভিযোগের পর বিসিসিআই সামির চুক্তি স্থগিত রেখেছিল। যদিও সামি হাসিনের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। হাসিন আরও অভিযোগ করেছিলেন যে, ম্যাচ ফিক্সিংয়ের জন্য সামি এক পাক মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন। যদিও পরে সামিকে এই অভিযোগ নিয়ে ক্লিনচিট দেয় বিসিসিআই।

সেরা শিরোনাম

India U19 Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে দ্রাবিড় ও সহবাগ, সুযোগ বাংলার ২ ক্রিকেটারের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে দ্রাবিড় ও সহবাগ, সুযোগ বাংলার ২ ক্রিকেটারের
IND vs SL Live: লাঞ্চের পর প্রথম ওভারেই এল সাফল্য, কেশারাকে ফেরালেন মানব সুথার
লাঞ্চের পর প্রথম ওভারেই এল সাফল্য, কেশারাকে ফেরালেন মানব সুথার
IND vs SL: প্রথম সেশনে কোনও উইকেটই পড়ল না, সোনাল-কেশারার দুরন্ত পার্টনারশিপে ড্রয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা  
IND vs SL: প্রথম সেশনে কোনও উইকেটই পড়ল না, সোনাল-কেশারার দুরন্ত পার্টনারশিপে ড্রয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা  
Bengal Cricket: বাছাই করা ক্রিকেটারকে উপেক্ষা! প্রশ্ন করায় দুর্ব্যবহার! CAB বৈঠকে ঝড়, কী বললেন অভিযুক্ত?
বাছাই করা ক্রিকেটারকে উপেক্ষা! প্রশ্ন করায় দুর্ব্যবহার! CAB বৈঠকে ঝড়, কী বললেন অভিযুক্ত?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget