এক্সপ্লোর

কোচ শাস্ত্রীর নজরে পূজারার ফর্ম, রান না পেলে বাদ পড়তে পারেন

বার্মিংহ্যাম: আগামী ১ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের সিরিজ শুরু হচ্ছে। পাঁচদিনের ম্যাচের এই সিরিজে ইংল্যান্ডকে কোনও সুযোগ দিতে চান না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সিরিজের জন্য প্রস্তুত ভারতীয় দল। অনুশীলন ম্যাচে ব্যাটসম্যানদের ফর্ম সন্তুষ্ট করেছে টিম ম্যানেজমেন্টকে। যদিও মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ওপেনার শিখর ধবন ও চেতেশ্বর পূজারার রান না পাওয়া। ধবন প্রস্তুতি ম্যাচের দুটি ইনিংসেই খাতাও খুলতে পারেননি। অন্যদিকে, পূজারা প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেছেন। ব্যাটসম্যানদের ফর্মের ভিত্তি অধিনায়ক বিরাট কোহলি ও কোচ শাস্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রণনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে পারেন। যদিও অনুশীলন ম্যাচে পূজারার রান না পাওয়ার ওপর বেশি গুরুত্ব দিলেন না কোচ শাস্ত্রী। এর পাশাপাশি অবশ্য তিনি  বলেছেন, এই সিরিজে পূজারাকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শাস্ত্রী বলেছেন, ‘ওর রান না পাওয়া নিয়ে চিন্তা করছি না। ওকে নিজের ভূমিকা পালন করতে হবে। ও ভালোমতোই জানে যে, তিন নম্বর ব্যাটসম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজারা খুবই অভিজ্ঞ। বড় স্কোর থেকে ও মাত্র একটি ইনিংস দূরে রয়েছে। ওর ক্রিজে সময় কাটানোর প্রয়োজন রয়েছে। একবার ৬০-৭০ রানে পৌঁছে গেলেই ওর মেজাজ পুরোপুরি বদলে যাবে। ওর চিন্তাভাবনা যাতে এই পথেই প্রবাহিত হয়, তা নিশ্চিত করাই আমার কাজ’। পূজারা ব্যর্থ হলে ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে পারে। ভারতের বেঞ্চ স্ট্রেংথ দেখলে দেখা যাবে যে, প্রায় সব ব্যাটসম্যান ফর্মে রয়েছেন। কাজেই টিম ম্যানেজমেন্টের কাছে বিকল্প রয়েছে। পূজারা ব্যর্থ হলে তাঁর জায়গায় কে এল রাহুলকে নিয়ে আসা হতে পারে। ওপেনার হিসেবে ধবন ও মুরলী বিজয়কেই যে খেলানো হবে, তারও ইঙ্গিত দিয়েছেন। দলে তৃতীয় ওপেনার হিসেবে রাখা হয়েছে রাহুলকে। শাস্ত্রী  বলেছেন, 'আমাদের ব্যাটিং অর্ডার খুবই নমনীয় হবে। তৃতীয় ওপেনার প্রথম চারের যে কোনও জায়গাতেই খেলতে পারে। আমরা এ ব্যাপারে খুবই নমনীয়'।  

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget