এক্সপ্লোর

অশ্বিনের বদলে প্রথম একাদশে কেন জাডেজা, জানালেন রবি শাস্ত্রী

ব্যাটসম্যান হিসেবে উন্নতি ও পাটা পিচে বোলিংয়ে নিয়ন্ত্রণের কারণেই রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম একাদশে না রেখে রবীন্দ্র জাডেজাকে খেলানো হচ্ছে। এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

কিংস্টন: ব্যাটসম্যান হিসেবে উন্নতি ও পাটা পিচে বোলিংয়ে নিয়ন্ত্রণের কারণেই রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম একাদশে না রেখে রবীন্দ্র জাডেজাকে খেলানো হচ্ছে। এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ডের কথা কারুর অজানা নয়। সেই অশ্বিনকে ড্রেসিংরুমে রেখে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম সুনীল গাওস্কর। কিন্তু প্রথম টেস্টে চাপের মুখে হাফসেঞ্চুরির ইনিংস খেলে ও প্রয়োজনের সময়ে উইকেট নিয়ে তাঁর অলরাউন্ড দক্ষতা তুলে ধরে জাডেদা সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। শনিবার সিরিজের চলতি টেস্টের দ্বিতীয় দিনে অফিসিয়াল সম্প্রচারক সংস্থার হয়ে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ানকে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেছেন, জাড্ডুর রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে, তা অসাধারণ। ওর সক্ষমতা কী, সেটা দেখতে হবে। ও সম্ভবত এখন বিশ্বের সেরা ফিল্ডার। ও নিজের ব্যাটিংয়েরও প্রচুর উন্নতি করেছে। উপমহাদেশের বাইরে যেখানে স্পিনাররা পিচ থেকে সাহায্য পায় না, সেখানে অশ্বিনের সাফল্য খুব একটা বেশি নেই। কোচ অবশ্য তামিলনাড়ুর এই অফস্পিনারের দুর্বলতা নিয়ে কিছু বলেননি। তবে স্পিনার হিসেবে জাডেজা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সে সম্পর্কে নিজের মত জানিয়েছেন শাস্ত্রী। কোচ বলেছেন, পিচ (নর্থ সাউন্ড ও কিংস্টন) দেখলে বোঝা যাচ্ছে যে স্পিনারদের জন্য খুব বেশি সহায়ক নয়। এক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রথম টেস্টে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত সম্পর্কে শাস্ত্রী বলেছেন, স্যাঁতসেঁতে উইকেটে জাডেজার বোলিংয়ের দক্ষতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি বলেছেন, প্রথম টেস্টে জাডেজাকে খেলানোর ক্ষেত্রে যে কারণ ছিল, তা হল প্রথমে ফিল্ডিং করতে হলে ও পিচ ভেজা থাকলে পেসের মাধ্যমে ও ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। ওকে প্রথম দিনের প্রথম সেশনেই বল করানো যেতে পারত। অশ্বিন বিশ্বমানের স্পিনার হলেও এই কারণের জন্যই জাডেজাকে খেলানো হয়েছিল। অশ্বিন ও কুলদীপের মতো বোলারকে না খেলানোটা খুবই কঠিন সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

Asian Games: ঘর পেতে ১০ ঘণ্টা অপেক্ষা, সওনাতেই ঘুমিয়ে পড়েছিলেন, বাদ ভারতীয় অ্যাথলিট, তুঙ্গে বিতর্ক
ঘর পেতে ১০ ঘণ্টা অপেক্ষা, সওনাতেই ঘুমিয়ে পড়েছিলেন, বাদ ভারতীয় অ্যাথলিট, তুঙ্গে বিতর্ক
Smriti Mandhana: স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড, সুজি বেটসকে পেরিয়ে কীর্তির শিখরে ভারতের তারকা
স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড, সুজি বেটসকে পেরিয়ে কীর্তির শিখরে ভারতের তারকা
BCCI: শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা
শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা
ICC Ranking: সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget