এক্সপ্লোর

বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে করোনা ভাইরাস ছড়়িয়েছে চিনের মানুষ, দাবি শোয়েব আখতারের

আখতার জানিয়েছেন, পিএসএলের চূড়ান্ত পর্ব ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্তে বা আইপিএলের মতো টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় তিনি ব্যথিত।

লাহৌর: বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে আর রক্ত পান করে করোনা ভাইরাস ছড়িয়েছে চিনারা! তার জেরে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে! কোনও বিজ্ঞানী নয়, এহেন ব্যাখ্যা শোয়েব আখতারের! করোনা আতঙ্কে বাতিল হয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট। স্থগিত হয়ে যাচ্ছে সিরিজ। দর্শকশূন্য মাঠে চলছে খেলা। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সেমিফাইনাল-ফাইনাল সহ অন্তিম পর্বের সব খেলা হবে ফাঁকা মাঠে। যা দেখে বিরক্ত আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার করোনা আতঙ্কের জন্য দায়ী করেছেন চিনাদের। নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেছেন, ‘আমি জানি না ওরা বাদুড়ের মাংস কেন খায় বা বাদুড়ের রক্ত, মূত্র কেন পান করে আর গোটা বিশ্বে জীবাণু ছড়ায়। আমি চিনাদের কথা বলছি। গোটা বিশ্বকে বিপদের মুখে ফেলেছে ওরা। আমি বুঝতে পারি না কীভাবে কেউ বাদুড়, কুকুর বা বেড়ালের মাংস খেতে পারে। আমি ভীষণ রেগে আছি।’ আখতার আরও বলেছেন, ‘গোটা বিশ্বের বিপদ। পর্যটন শিল্পের বিরাট ক্ষতি। অর্থনীতি ধাক্কা খেয়েছে। গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হতে বসেছে।’ চিনাদের খাদ্যাভ্যাস পাল্টাতে নতুন আইন প্রণয়নের দাবি তুলেছেন আখতার। বলেছেন, ‘আমি চিনের মানুষের বিপক্ষে নই। তবে পশুদের নিয়ে আইন প্রণয়নের পক্ষে। জানি এটা হয়তো আপনাদের সংস্কৃতি। তবে মানবতার পক্ষে এই খাদ্যাভ্যাস ক্ষতিকারক। বলছি না চিনাদের বয়কট করা হোক। তবে কিছু আইন দরকার। সব কিছু খাওয়া ঠিক নয়।’ আখতার জানিয়েছেন, পিএসএলের চূড়ান্ত পর্ব ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্তে বা আইপিএলের মতো টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় তিনি ব্যথিত।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget