এক্সপ্লোর

কনুইয়ে চোট সারাতে হবে অস্ত্রোপচার, স্টিভ স্মিথের আইপিএলে খেলা নিয়ে সংশয়

সিডনি: আন্তর্জাতিক ক্রিকেটে স্টিভ স্মিথের প্রত্যাবর্তন আরও বিলম্বিত হতে পারে। অজি দলের বর্তমানে এই নির্বাসিত ব্যাটিং স্তম্ভকে কনুইয়ের অস্ত্রোপচার করতে হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময় কনুইতে চোট পেয়েছিলেন তিনি। ফলে টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি। চোট সারাতে তাঁকে চোটগ্রস্ত কনুইতে অন্তত ছয় সপ্তাহ ব্রেস পরে থাকতে হবে। এরফলে আগামী আইপিএলে তাঁর খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এবারের আইপিএল শুরু হচ্ছে ২৩ মার্চ। শুরুতে না খেলতে পারলেও চোট সারিয়ে উঠতে পারলে আইপিএলে পরের দিকে তাঁর খেলার বিষয়টি চোট সারিয়ে ওঠার ওপর নির্ভর করছে। বিশ্বকাপের জন্য যে খেলোয়াড়রা অস্ট্রেলিয়া স্কোয়াডে নির্বাচিত হবেন, তাঁদের মে মাসের শুরুতে ব্রিসবেনে প্রস্ততি শিবিরে যোগ দিতে হবে। সেখানে অজি দল নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে। কিন্তু তার আগে কেপটাউনে বল বিকৃতিকাণ্ডে ১২ মাসের নির্বাসনের সাজার মেয়াদের পর স্মিথের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে চোট একটা বড় বাধা হয়ে উঠল। মার্চের শেষের দিকে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হয়ে যাবে। অস্ত্রোপচারের পরে পুরো ফিট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওই সময় তিনি ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে সামিল হওয়ার জন্য খুব দ্রুত চোট কাটিয়ে ফিট হয়ে উঠতে হবে স্মিথকে। গত রবিবার সিডনিতে ফিরে এসেছেন স্মিথ। তাঁর চোট পরীক্ষা করে দেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফ। সিএ-র এক মুখপাত্র জানিয়েছেন, আগামী মঙ্গলবার স্মিথের অস্ত্রোপচার হবে। ডান হাতের কনুইয়ের লিগামেন্ট মেরামতির জন্যই এই অস্ত্রোপচার হবে। রিহ্যাব শুরুর আগে তাঁকে প্রায় ছয় সপ্তাহ ব্রেস পরে থাকতে হবে। কবে থেকে তিনি ফের ফেলা শুরু করতে পারেন, তা ব্রেস খোলার পরই স্পষ্ট হবে। এরফলে তিনি পাকিস্তান সুপারলিগে খেলতে পারবেন না। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা, সেই সংশয়ও রয়েছে।

সেরা শিরোনাম

Asian Games 2026: মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো এষার, এশিয়ান গেমসে হতাশ করলেন মনু
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো এষার, এশিয়ান গেমসে হতাশ করলেন মনু
Virat Kohli: অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিরাট, নিজেই জানিয়ে দিলেন দিনক্ষণ
অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিরাট, নিজেই জানিয়ে দিলেন দিনক্ষণ
David Miller: অজি বোলিংকে তছনছ করে চোখধাঁধানো সেঞ্চুরি, ৩৭ বছর বয়সে নতুন রেকর্ড মিলারের
অজি বোলিংকে তছনছ করে চোখধাঁধানো সেঞ্চুরি, ৩৭ বছর বয়সে নতুন রেকর্ড মিলারের
Asian Games 2026: বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান ম্যাচ, হল না টসও, সরাসরি এশিয়ান গেমসের সেমিতে শ্রেয়সরা
বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান ম্যাচ, হল না টসও, সরাসরি এশিয়ান গেমসের সেমিতে শ্রেয়সরা

ভিডিও

Durga Puja 2026 | শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো কমিটিতে বদল, এবারের থিম কী ?
Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget