এক্সপ্লোর

ফাইনালে সিএসকে, হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে চলতি আইপিএলে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষণাধীন দলের অভিযান

বিশাখাপত্তনম: শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে চলতি আইপিএলে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষণাধীন দলের অভিযান। অষ্টমবারের জন্য ফাইনালে পৌঁছেছে সিএসকে। হারের পর দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার দুষলেন দলের ব্যাটিং ব্যর্থতাকে। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়স বলেন, 'আমাদের ইনিংসের শুরুটা খুব হতাশাজনক হয়েছিল। পাওয়ার প্লে-র মধ্যে দুই উইকেট হারাতে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ছিল। ওদের দলে কিছু অসাধারণ স্পিনার রয়েছে। একটা সেশনে আমরা বেশ ভাল খেলি। যদিও ব্যাটসম্যানদের কেউই ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারেনি। কোনও পার্টনারশিপই তৈরি হয়নি। আমাদের কাছে ব্যাপারটা হতাশাজনক। তবে শিক্ষণীয়।' অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেলেও ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় এবার দারুণ কিছু করতে পারেনি দিল্লি। শ্রেয়স বলেছেন, 'দিল্লির পিচ নিয়েও ভাবা উচিত। অভিযোগ করা ঠিক নয়। তবে ঘরের মাঠে আমরা বেশি জিততে পারিনি। মন্থর পিচে খুব বেশি প্রস্তুতি নিয়েছি। তবে পেশাদার হিসাবে পিচ নিয়ে অভিযোগ করা যায় না।' আইপিএলে তাঁরা অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। 'এম এস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের দলকে নেতৃত্ব দিতে দেখে অনেক কিছু শিখেছি। টসের সময় ওদের সঙ্গে এক সারিতে দাঁড়ানোটা আমার কাছে গর্বের মুহূর্ত। ওরা আমার সঙ্গে কথা বলেছে, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। অসাধারণ অভিজ্ঞতা সেটা,' বলেছেন শ্রেয়স। যোগ করেছেন, 'রোহিত এবং অনেককেই বলতে শুনেছি যে, নেতৃত্ব দেওয়াটা কী কঠিন কাজ! এবার উপলব্ধি করলাম, সত্যিই কাজটা সহজ নয়। তবে দলকে নিয়ে আমি গর্বিত। পরিবার হিসাবে যেভাবে গুছিয়ে নিয়েছিলাম, সেটা আমার ভীষণ ভাল লেগেছে। কোচ এবং সাপোর্ট স্টাফরা দারুণ। আমাদের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে। এবার বেড়ে ওঠার সময়। পরের মরসুমেই সেটার প্রতিফলন দেখা যাবে।'

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget