এক্সপ্লোর

Shubman Gill ODI Record: সচিনের ২৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন শুভমন

Sachin Tendulkar: ১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

হারারে: সোমবার শুভমন গিল (Shubman Gill) শুধু ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিই করলেন না, ভেঙে দিলেন ২৪ বছরের পুরনো এক রেকর্ড। জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর এখন গিলেরই। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ২৪ বছরের নজির।

১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। সোমবার শুভমন ১৩০ রান করেন। এটিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিম্বাবোয়েতে করা সর্বোচ্চ রান।

২০১৫ সালে অম্বাতি রায়ডু অপরাজিত ১২৪ রান করেছিলেন। ২০০১ সালে সচিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়েতে অপরাজিত ১২২ রান করেছিলেন। আর ২০০৫ সালে যুবরাজ সিংহ জিম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ১২০ রান। তবে শুভমনের ১৩০ রানই সর্বোচ্চ।

প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে।

তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি। গিলের ঝোড়ো সেঞ্চুরির পরেও অবশ্য ভারত তিনশো পেরতে পারল না। আটকে গেল ২৮৯/৮ স্কোরে। ম্যাচ জিততে জিম্বাবোয়েকে ২৯০ রান তুলতে হবে (Ind vs Zim)।

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় শিবির এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কি না, তা নিয়ে সকলেই আগ্রহী ছিলেন। অনেকে দেখতে চেয়েছিলেন, বাংলার শাহবাজ আমেদকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখতেও। যদিও শাহবাজকে সুযোগ দেওয়া হয়নি। প্রথম একাদশে দুটি বদল করা হয়। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে সুযোগ পান দীপক চাহার ও আবেশ খান।

আগের দুই ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল ভারত। দুই ম্যাচেই জিম্বাবোয়েকে দ্রুত অল আউট করে রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সোমবার টস জিতে প্রথম ব্যাটিং নেওয়া হয়। উদ্দেশ্য, দলের ব্যাটারদের যতটা সম্ভব বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া।

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত সিওএ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget