এক্সপ্লোর

AIFF: ক্ষমতাচ্যুত সিওএ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলের?

AIFF 2022: প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা। এবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল যে সিওএ-র আর কোনও ক্ষমতা থাকছে না।

নয়াদিল্লি: কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-কে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়েই ফিফার আপত্তি ছিল। ফিফার (Fifa) আপত্তির কারণেই নির্বাসিত করা হয়েছিল এআইএফএফকে। সিওএ সরে যাওয়ায় নির্বাসন (Suspention) ওঠার সম্ভাবনা তৈরি হল। গত রবিবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানানো হয়েছিল ফিফার সমস্ত দাবি মেনে নিতে চেয়েছিল তারা। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা। এবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল যে সিওএ-র আর কোনও ক্ষমতা থাকছে না।

উল্লেখ্য, চলতি মাসের মাসের ২৭ তারিখ ভারতীয় ফুটবল ফেডারেশনে নির্বাচন হওয়ার কথা। এরপরই হয়ত ফিফার নির্বাসন ওঠার সম্ভাবনা রয়েছে। ভোটের জন্য এরমধ্যেই ত্রিমুখী লড়াই হতে পারে। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া ও প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ও গোয়ার ফুটবল প্রশাসক ভালাঙ্কা আলেমাও। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে।

ফিফা নির্বাসিত করেছে ভারতীয় ফুটবলকে 

এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে তাদের নির্বাসিত করেছে ফিফা। ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসিত করা হচ্ছে এআইএফএফকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ স্থগিত হতে পারে। আপাতত তৈরি ঘোর অনিশ্চয়তা। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে। কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না। যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।

উল্লেখ্য, আগেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিওএ নিজেদের হতাশা প্রকাশ করেছে। বিগত কয়েকদিনে সমস্ত স্টেকহোল্ডার, ফিফা-এএফসি, ফেডারেশনের সঙ্গে সিওএ-র আলোচনা পরেও এই সিদ্ধান্তে কমিটি ভীষণভাবেই হতাশ ও বিস্মিত। ৩৬ রাজ্যের প্রতিনিধি দ্বারা গঠিত ইলোকটোরাল কলেজের মাধ্যমেই ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল। ফিফার তরফে জানানো হয় ছয়জন প্রসিদ্ধ খেলোয়াড়সহ (যাদের মধ্যে অন্তত দুইজন মহিলা), মোট ২৩ সদস্যের ইলেকটোরাল কলেজের পরামর্শ দেওয়া হয়েছিল। ফিফার নিয়ম মেনেই আয়োজনের সমস্ত বন্দোবস্ত করা শুরু হলেও, এই ব্যানে সিওএ বিস্মিত হয়েছিল।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget