এক্সপ্লোর

Shubman Gill: আরও বড় ইনিংস খেলা উচিত ছিল, সেঞ্চুরি করেও মন খারাপ শুভমনের

Ind vs SL: সেঞ্চুরি করেছেন শুভমন । দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি। তবু মন খারাপ শুভমনের। আরও বড়ও ইনিংস খেলতে পারলেন না বলে।

তিরুঅনন্তপুরম: গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচে ক্রিজে দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে ৭০ রান করে ফিরতে হয়েছিল শুভমন গিলকে (Shubman Gill)। ইডেনেও ক্রিজে সেট হয়ে গিয়ে আউট হয়ে যান। আক্ষেপ মিটে গিয়েছে তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচে। সেঞ্চুরি করেছেন শুভমন (Ind vs SL)। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি। তবু মন খারাপ শুভমনের। আরও বড়ও ইনিংস খেলতে পারলেন না বলে।

ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটের হয়ে বিরাট কোহলির সঙ্গে আড্ডা দেন শুভমন। সেখানে দেশের মাটিতে প্রথম সেঞ্চুরির জন্য শুভমনকে শুভেচ্ছা জানান বিরাট। শুভমন বলেন, 'প্রথম ওয়ান ডে-তে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়ায় খারাপ লেগেছিল। হয়নি। কলকাতাতেও খুব বড় রান আমাদের সামনে ছিল না। সেই ম্যাচে ভাল ব্যাট করলেও দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। এই ম্যাচেও আরও রান করা উচিত ছিল। আরও সময় ক্রিজে কাটানো উচিত ছিল।'

বিরাটকে শুভমন বলেন, 'যখন দুজন ব্যাটিং করছিলাম, তুমি বলেছিলে আজ লম্বা ইনিংস খেলতে হবে। আমি অনেকটা সাহস পেয়েছিলাম।'                                               

চলতি বছরই ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অক্টোবর-নভেম্বর মাসে। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে সিরিজের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে আপ্লুত কোহলি। তিরুঅনন্তপুরমে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য শুভমন গিলের সঙ্গে আড্ডা মেরেছেন কোহলি। সেখানে তিনি বলছেন, 'বছরটা দারুণ শুরু হয়েছে। সূর্যকে (সূর্যকুমার যাদব) সেটাই বলছিলাম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। ফের সেঞ্চুরি করলাম। একটা সিরিজে জোড়া সেঞ্চুরি। সিরিজের সেরার পুরস্কার। বিশ্বকাপের বছরে শুরুটা খুব ভাল করতে পারলাম। আমি জানি ধারাবাহিকভাবে রান করে যেতে পারব। এভাবে শুরু করলে আত্মবিশ্বাসী লাগে আর সব কিছু ভাল হয়। দলের কথা ভেবেও ভাল লাগছে। আমি পারফর্ম করছি। দলও ব্যাটিংয়ের দিক থেকে মজবুত জায়গায় থাকছে।'

নিজের ব্যাটিং বাড়িয়েছে আত্মবিশ্বাস। আর তরুণ তুর্কি শুভমনের দাপট দেখে রোমাঞ্চিত কোহলি। শুভমনকে তিনি বলেছেন, 'তোমরাও খুব ভাল খেলেছো। ভারতের মাটিতে প্রথম সেঞ্চুরির জন্য অভিনন্দন। তোমার এটা প্রাপ্য ছিল। প্রথম ম্যাচেও ভাল খেলেছিলে। শেষ ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছো। দেশে বিদেশে আরও সেঞ্চুরি করবে।'

আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget