এক্সপ্লোর

Sikander Raja: মাত্র ৫৪ বলে সেঞ্চুরি, ইতিহাস রাজার, বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে জিম্বাবোয়ে

Zimbabwe Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩১৬ রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে জিম্বাবোয়ের জয়ের নায়ক রাজা।

হারারে: জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন সিকন্দর রাজা (Sikander Raja)। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩১৬ রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)। মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে জিম্বাবোয়ের জয়ের নায়ক রাজা।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপের মূলপর্বে এখনও দুটি জায়গা বাকি রয়েছে। আর সেই দুটি জায়গা নিশ্চিত করতেই জিম্বাবোয়ের মাটিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে। সেখানেই আয়োজক দেশ একেবারে ধুন্ধুমার ব্যাটিংয়ের নজির গড়ে ফেলল। অতি আক্রমণাত্মক ক্রিকেটে দুই দিনের ব্যবধানেই চলল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। জিম্বাবোয়ের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির দু'দিন আগেই করেছিলেন বাঁহাতি ব্যাটার শন উইলিয়ামস। এবার সেই নজির ভেঙে দিলেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা অলরাউন্ডার সিকন্দর রাজা।

মাত্র ২ দিন আগের কথা। সেদিন নেপালের মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে। সেই ম্যাচে জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে'তে দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন শন উইলিয়ামস। মাত্র ৭০ বলে সেদিন শতরান করে জিতিয়েছিলেন দেশকে। মঙ্গলবার সেই নজির ভেঙে দিলেন রাজা। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা এই ক্রিকেটার মাত্র ৫৪ বলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। পাশাপাশি এদিন বল হাতেও চার উইকেট নিয়েছেন তিনি। রাজার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ডাচদের ৩১৫/৬ তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে। মাত্র ৪০.৫ ওভারে জয়ের রান তুলে নেয় জিম্বাবোয়ে।

হারারেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ডাচরা করেছিল ৬ উইকেটে ৩১১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল জিম্বাবোয়ে। সেখান থেকে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সিকন্দর রাজা ৫৪ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আইপিএলের ইতিহাসে জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেরার পুরস্কার জেতা রাজা এদিন আটটি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি মারেন।

রাজার পাশাপাশি এদিন নেপালের বিরুদ্ধে জিম্বাবোয়ের জয়ের নায়ক শন উইলিয়ামসও বিধ্বংসী ইনিংস খেলেন। ৫৮ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নেপালের পর নেদারল্যান্ডস, টানা দুটি ম্য়াচে জয়ের সুবাদে সুপার সিক্সে ওঠার দৌড়ে ভালমতোই রইল জিম্বাবোয়ে। সুপার সিক্স রাউন্ড থেকে ২টি দল চলতি বছরে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিন গ্রুপের অন্য ম্যাচে নেপাল ৬ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget