এক্সপ্লোর

IND vs SL: টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হোক, বিসিসিআইকে আর্জি লঙ্কা ক্রিকেটের

IND vs SL: এখনও পর্যন্ত চূড়ান্ত ছিল যে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ২ দলের সফর। এরপর টি-টোয়েন্টি (t-20) সিরিজ দিয়ে শেষ হবে। কিন্তু এখন হয়ত উল্টোটা হতে পারে।

নয়াদিল্লি: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই দেশের মাটিতে শ্রীলঙ্কার (srilanka) মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (indian cricket team)। এখনও পর্যন্ত চূড়ান্ত ছিল যে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ২ দলের সফর। এরপর টি-টোয়েন্টি (t-20) সিরিজ দিয়ে শেষ হবে। কিন্তু এখন হয়ত উল্টোটা হতে পারে। সেক্ষেত্রে আগে টি-টোয়েন্টি সিরিজ ও পরে টেস্ট সিরিজ আয়োজন করা হতে পারে। বোর্ড সূত্রে খবর, লঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে যে আগে যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করা হয়। পরে টেস্ট সিরিজের আয়োজন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আমাদের কাছে এক আর্জি এসেছে। ওরা চাইছে যে টি-টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের আগে আয়োজন করতে। ভারত সফরে আসার আগে ওঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসবে।''

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্জি মেনে নেয়, তবে টেস্ট সিরিজে নামার আগে লঙ্কা বাহিনী একটু গুছিয়ে নিতে পারবে। টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে মোহালি, ধরমশালা ও লখনউতে। ২টো টেস্ট হবে যথাক্রমে বেঙ্গালুরু ও মোহালিতে। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়।  ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। 

সেরা শিরোনাম

Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
FIFA World Cup: ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget