এক্সপ্লোর

বল-বিকৃতি: চলতি টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন স্মিথ, সরে দাঁড়ালেন সহ-অধিনায়ক ওয়ার্নারও

সিডনি: বল-বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের বাকি সময়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভেন স্মিথ। একইসঙ্গে, সহ-অধিনায়কের পদ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই কথা জানানো হয়েছে।

বল-বিকৃতির ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্মিথ স্বীকার করে নেন, গোটা বিষয়টি জানত টিম ম্যানেজমেন্ট। বলে বিকৃতি ঘটানোর কৌশল পূর্ব-পরিকল্পিত ছিল। এরপরই, স্মিথের অপসারণের দাবি জোরালোভাবে উঠতে শুরু করে।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড জানান, দুজনই চলতি ম্যাচে নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি যোগ করেন, স্মিথের জায়গায় চলতি টেস্টে অন্তর্বর্তী অধিনায়ক হবেন টিম পেইন। সাদারল্যান্ড জানান, টেস্ট ম্যাচ যেমন চলছিল তেমনই চলবে। পাশাপাশি, তদন্ত নিজের মতো করে করা হবে।

প্রসঙ্গত, টেলিভিশন ফুটেজে ধরা পড়ে, অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফ্ট পকেট থেকে হলুদ রঙের একটি চিপ-আকৃতির বস্তু বের করে বলের ওপর ঘসছেন।

বিষয়টি আম্পায়ারদের নজরে আসতেই তাঁরা ব্যানক্রফ্টকে জিজ্ঞেস করলে, তিনি স্বীকার করে নেন। ব্যানক্রফ্টের বিরুদ্ধে বল-বিকৃতি ঘটনানোর অভিযোগ দায়ের করা হয়। কিন্তু, দিনের শেষে স্মিথের স্বীকারোক্তি বিষয়টিকে অন্য মাত্রা দেয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
Kylian Mbappe : কেমন আছেন এমবাপে ? স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে বড় তথ্য দিলেন ফ্রান্স কোচ দেঁশ
কেমন আছেন এমবাপে ? স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে বড় তথ্য দিলেন ফ্রান্স কোচ দেঁশ
Indian Cricket Team Coach : ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget