এক্সপ্লোর

Sourav Ganguly: রজার বিনি নয়, ওটা স্টুয়ার্ট বিনি, মজা করে বললেন মহারাজ

Sourav on Roger: তাঁকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হচ্ছে রজার বিনিকে (Roger Binny)। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যেন তিক্ততা রাখতে চান না।

কলকাতা: তাঁকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হচ্ছে রজার বিনিকে (Roger Binny)। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যেন তিক্ততা রাখতে চান না। মজা করলেন বোর্ডের মসনদে তাঁর উত্তরসূরিকে নিয়ে।

বৃহস্পতিবার বাইপাসের ধারে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। সেখানে বন্ধন ব্যাঙ্ক তাঁকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। সেই অনুষ্ঠানে মঞ্চের পিছনে লাগানো বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিল একটি ম্যাচের ক্লিপিং। তাতে দেখা গেল, বল করছেন স্টুয়ার্ট বিনি। উইকেটের পিছনে মহেন্দ্র সিংহ ধোনি। ক্লিপিংয়ে দেখা গেল, রাহুল দ্রাবিড় ও হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেই ক্লিপিং চলাকালীন সৌরভ বললেন, 'এটা বিনি। তবে রজার বিনি নয়। স্টুয়ার্ট বিনি।' গোটা হলে তখন হাসির রোল।

মোদির নাম

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদ হারানোর নেপথ্যে কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে। অথচ সেই দলেরই প্রধান মুখের প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, একদিনে কেউ নরেন্দ্র মোদি (Narendra Modi) হতে পারে না।                                                                                                  

বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সৌরভ। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সৌরভ বলেন, 'একদিনে কেউ সচিন তেন্ডুলকর হয় না। একদিনে কেউ অম্বানি হয় না। একদিনে কেউ নরেন্দ্র মোদি হয় না।'

সৌরভের মুখে মোদির নাম শুনে এদিন অনুষ্ঠানে হাজির অনেকেই চমকে গিয়েছেন। কারণ, সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার নেপথ্যে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, সক্রিয় রাজনীতিতে যোগে দেওয়ার প্রস্তাব ফেরানোতেই হয়তো পদ খোয়াতে হল সৌরভকে। তাঁর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ হারানোর নেপথ্যেও অনেকে বিজেপিকে দায়ী করছেন। সেই অবস্থায় সৌরভের মুখে প্রধানমন্ত্রীর নাম শোনাটা অনেককেই বিস্মিত করছে।                                                                                                                             

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget