এক্সপ্লোর

পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট থাকছেন সৌরভই

কুলিং অফ নিয়ম অনুযায়ী, বোর্ডে বা রাজ্য সংস্থায়, বা বোর্ড ও রাজ্য সংস্থা মিলিয়ে কেউ টানা ৬ বছর ক্রিকেট প্রশাসনের পদাধিকারী থাকলে তাঁকে তিন বছরের জন্য পদ থেকে দূরে থাকতে পারবে। তারপর আবার তিনি ক্রিকেট প্রশাসনে ফিরতে পারবেন। সেই নিয়মে বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভ ও সচিব পদে জয়ের মেয়াদ নিয়ে প্রশ্ন। ২০১৯ সালের অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হন সৌরভ। তার আগে ২০১৪ সালে সিএবি-তে যুগ্ম সচিব হয়েছিলেন সৌরভ। পরে সিএবি প্রেসিডেন্টও হন। টানা ক্রিকেট প্রশাসনে রয়েছেন সৌরভ। আর ২০১৩ সালে গুজরাত ক্রিকেট সংস্থায় যুগ্ম সচিব হয়েছিলেন জয়। তারপর ২০১৯ সালের অক্টোবরে সৌরভের সঙ্গেই সচিব হিসাবে বোর্ডে আসেন। বোর্ড ও রাজ্য সংস্থা মিলে দু’জনেই ৬ বছরের বেশি পদে রয়েছেন।

নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধন আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্টে বুধবার, ৯ ডিসেম্বর শুনানি হওয়ার কথা ছিল। তবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেই শুনানি পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। তাই আপাতত প্রেসিডেন্ট হিসাবেই কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব থাকবেন জয় শাহ। সংবিধান বদলের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর্জি আজ, বুধবার শোনার কথা ছিল বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চের। নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে এই বেঞ্চে আছেন বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অজয় রাস্তোগি। বোর্ড চাইছে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অংশ বদলাতে। যার মধ্যে কুলিং-অফ পিরিয়ড অন্যতম। বোর্ডের যুক্তি, কুলিং-অফ পিরিয়ডের ফলে যোগ্য কর্মকর্তাদের ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া সম্ভব নয়। যার ফলে বোর্ডের কাজকর্মে ব্যাঘাত ঘটবে। কুলিং অফ নিয়ম অনুযায়ী, বোর্ডে বা রাজ্য সংস্থায়, বা বোর্ড ও রাজ্য সংস্থা মিলিয়ে কেউ টানা ৬ বছর ক্রিকেট প্রশাসনের পদাধিকারী থাকলে তাঁকে তিন বছরের জন্য পদ থেকে দূরে থাকতে পারবে। তারপর আবার তিনি ক্রিকেট প্রশাসনে ফিরতে পারবেন। সেই নিয়মে বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভ ও সচিব পদে জয়ের মেয়াদ নিয়ে প্রশ্ন। ২০১৯ সালের অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হন সৌরভ। তার আগে ২০১৪ সালে সিএবি-তে যুগ্ম সচিব হয়েছিলেন সৌরভ। পরে সিএবি প্রেসিডেন্টও হন। টানা ক্রিকেট প্রশাসনে রয়েছেন সৌরভ। আর ২০১৩ সালে গুজরাত ক্রিকেট সংস্থায় যুগ্ম সচিব হয়েছিলেন জয়। তারপর ২০১৯ সালের অক্টোবরে সৌরভের সঙ্গেই সচিব হিসাবে বোর্ডে আসেন। বোর্ড ও রাজ্য সংস্থা মিলে দু’জনেই ৬ বছরের বেশি পদে রয়েছেন। বোর্ড চাইছে ৭০ বছর বয়সের উপরে বোর্ডে পদাধিকারী হওয়ার ক্ষেত্রে থাকা নিষেধাজ্ঞাও তুলে দিতে। যুক্তি হল, তাতে অভিজ্ঞ কর্তাদের সেক্ষেত্রে পাওয়া যাবে না। ফলে ক্ষতিগ্রস্ত হবে বোর্ডের কাজকর্ম। বুধবার লাইফলাইন পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ। কয়েক মাস আগে মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেই কাজ চালাবেন তিনি। একই ভাবে বোর্ড সচিব ও যুগ্ম সচিব থাকছেন যথাক্রমে জয় শাহ ও জয়েশ জর্জ। সুপ্রিম কোর্ট বুধবার জানিয়েছে যে তাঁদের ব্যাপারে জানুয়ারিতে হবে পরবর্তী শুনানি। আপাতত সৌরভরাই থাকছেন বোর্ডের দায়িত্বে। ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও তাই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন সৌরভই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget