এক্সপ্লোর

Sourav Ganguly On Rishabh Pant: সব সময় মাস্ক পরে থাকা যায় না, পন্থের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ

সব সময় মাস্ক পরে থাকা যায় না। হতে পারে তা বাধ্যতামূলক, কিন্তু এই বিষয়টা ভীষণ কঠিন। ইংল্যান্ডে ঋষভ পন্থের করোনা আক্রান্ত হওয়ার ইস্যুতে এমনই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে করোনা থাবা দিয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ও দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় ক্রিকেটারদের বিভিন্ন সময়ে মাস্ক ছাড়া দেখা গিয়েছে। ইউরো কাপে ইংল্যান্ড- জার্মানি ম্যাচ দেখতে গিয়েছিলেন পন্থ। সেখানেও মাস্ক ছাড়াই দেখা গিয়েছিল তাঁকে। তবে পন্থের পাশেই দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই সভাপতি এই নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, 'সব সময় মাস্ক পরে থাকা যায় না। হতে পারে তা বাধ্যতামূলক, কিন্তু এই বিষয়টা ভীষণ কঠিন। আশা করি সবাই আমি কি বলতে চাইছি তা বুঝবে।'

মহারাজ আরও বলেন, 'এমনটা যে কারও হতে পারত। এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু আছে বলে আমি মনে করি না। তবে আমি আশাবাদী যে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে দল। ৪ অগাস্ট প্রথম টেস্ট ম্যাচ শুরু। তার আগে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে। আশা করি তার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ৫-৬ দিন কেটে গিয়েছে এরমধ্যেই। আশা করি প্র্যাকটিসের আগে পন্থ ৪-৫ দিনের অনুশীলনও করতে পারবে। আমি এই নিয়ে আলাদা করে চিন্তিত নই।'

ইংল্য়ান্ডের মাটিতে পন্থের ব্যাটিং বেশ কার্যকরী হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু পন্থের এই অসুস্থতা কিছুটা হলেও চাপে রেখেছে ভারতীয় দলকে। প্রথম উইকেট কিপার হিসেবে এখনও প্রথম পছন্দ ভারতীয় দলের ঋষভ পন্থই। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মের পর ঋদ্ধিমান সাহার আগে পন্থের কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পন্থকেই খেলতে দেখা গিয়েছে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম টেস্ট যদি নাও খেলতে পারেন পন্থ, তবে দ্বিতীয় টেস্টে তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েই যাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা চিন্তা কমবে টিম ইন্ডিয়ার জন্য।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget