এক্সপ্লোর

Sourav Ganguly: বিয়ের জন্মদিন, ডোনাকে শুভেচ্ছা জানিয়ে পুরনো ছবি পোস্ট, কী লিখলেন সৌরভ?

Sourav And Dona Wedding Anniversary: এরপর সেখান থেকেই পরিণয়। ১৯৯৬ সালে আইনি বিয়ে হয়েছিল। এমনকী বিয়ের পরের দিনই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান সৌরভ।

কলকাতা: বিয়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে বিশেষ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ডোনাকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।  তাঁদের প্রেমের গল্প এখন প্রায় সবারই জানা। পাশের বাড়ির ডোনার (Dona Ganguly) সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সৌরভের (Sourav Ganguly)। এরপর সেখান থেকেই পরিণয়। ১৯৯৬ সালে আইনি বিয়ে হয়েছিল। এমনকী বিয়ের পরের দিনই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান সৌরভ।

নিজেদের প্রেমের কথা বারবার দাদাগিরি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেছেন সৌরভ। বিশেষ দিনে নিজের ও ডােনার প্রেমের সময়ের একটি ছবি পোস্ট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। হলুদ রঙের সালোয়ার ডোনার গায়ে। উপরে চাপানো কালো রঙের সোয়েটার। পাশে বসে থাকা সৌরভের গায়ে কালো ফুল হাতা সোয়েটার। বিয়ের ঠিক আগে আগের ছবি বলেই মনে করা হচ্ছে। ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ''জীবনের ওঠা-নামায় আমি তোমাকে পিছনে ঢাল হিসেবে পেয়েছি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ডোনা।''

কিছুদিন আগেই দাদাগিরির একটি এপিশোডে দেখা গিয়েছে যে সুলগ্ন বন্দ্যোপাধ্যায় বলে এক মহিলা সরাসরি বিয়ের প্রস্তাব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দেখা যায় যে সৌরভকে দুটো রংয়ের গোলাপ হাতে তুলে দেন সুলগ্না। একটি লাল গোলাপ ও একটি হলুদ গোলাপ। এই হলুদ গোলাপকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ভাবা হয় ও লাল গোলাপকে ভালবাসার। 

চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন যে, ভারতের মাটিতে ভারতকে হারানো সত্যিই খুব কঠিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছিলেন, ''বাজ়বল বাজ়বলের মতোই খেলেছে। তবে এখান থেকে ইংল্যান্ডের পক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোটা কঠিন। ভারতে এসে ভারতকে হারানো কঠিন।''

দলের সিনিয়র প্লেয়াররা না থাকলেও যেভাবে দাপটের সঙ্গে ভারতীয় দল দুটো টেস্টে পারফর্ম করেছে, তার প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, ''ভারতের এই জয় ভীষণই কৃতিত্বের। অনেক ক্রিকেটার নেই। দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। তারপরেও দাপট দেখিয়ে জিতেছে। তবে এখনও দুটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে,'' তিনি আরও বলছেন সৌরভ। যোগ করছেন, ''ভারতীয় দলটা তো তরুণদের নিয়েই তৈরি। কোহলি নেই, শামি নেই, রাহুল নেই। এতজনের চোট আঘাত বা না থাকার পর নতুন মুখদের ওপর ভরসা করতে হবে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget