এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ঋষভ পন্তকে খেলানোর পক্ষে সওয়াল সৌরভের

নয়াদিল্লি: ক্রিকেটের সবচেয়ে বড় আসরের প্রস্তুতির জন্য কোমর বাঁধছে প্রত্যেক দল। এরইমধ্যে ভারতীয় দল তাদের সঠিক মিডল অর্ডার চূড়ান্ত করার চেষ্টা জোরকদমে চালাচ্ছে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজেই টিম কম্বিনেশনের পরীক্ষানিরীক্ষার শেষ সুযোগ পাবে টিম ইন্ডিয়া। আগামী ২ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে ভারতীয় স্কোয়াডে ঋষভ পন্তকে রাখার পক্ষে সওয়াল করলেন। তিনি বলেছেন, বিশ্বকাপের আগে পন্তকে একদিনের ক্রিকেটে খেলানো দরকার। সৌরভ বলেছেন, টপ অর্ডারের চার ব্যাটসম্যানের পর ধোনি আসেন, পরে কেদার যাদব ছয় নম্বরে ও সাত নম্বরে আসেন হার্দিক পান্ড্য। এরপরও থাকছেন দীনেশ কার্তিক। এক্ষেত্রে পন্তের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলার সুযোগ পাওয়া উচিত। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ছয় নম্বরে খেললে পন্ত ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। কিন্তু তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে বিরাট কোহলিকে চার নম্বরে খেলানোর বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, টপ অর্ডার অর্থাত, এক, দুই ও তিন নম্বরে রোহিত শর্মা, শিখর ধবন ও বিরাট কোহলি ভারতের শক্তি। সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিন নম্বরে খেলবেন বিরাট। কিন্তু খবর কাগজে পড়েছি যে, কোচ রবি শাস্ত্রী বিরাটের চার নম্বরে খেলার কথা বলছেন। আমি বুঝতে পারছি না, তাহলে তিন নম্বরে কে খেলবে। মনে হচ্ছে সেক্ষেত্রে অম্বাতি রায়ডু তিন নম্বরে এবং বিরাট চার নম্বরে আসবে। কিন্তু এটা সঠিক বলে মনে হচ্ছে না। কেননা, বিরাট তিন নম্বরেই বড় ব্যাটসম্যান। সৌরভের আগে খোদ নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদও বলেছেন যে, তাঁদের কাছে পন্ত ইতিবাচক মাথাব্যাথা। ও খুব ভালো খেলছে এবং ওকে টিমে নেওয়া যেতেই পারে। এর পাশাপাশি, বিশ্বকাপ দলে আজিঙ্কা রাহানে ও বিজয় শঙ্করের সম্ভাবনাও খারিজ করেননি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget