এক্সপ্লোর

মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নজরকাড়া ছবি দেখে উচ্ছ্বসিত সৌরভ, ট্যুইটারে জানালেন প্রতিক্রিয়া

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গড়ে উঠতে চলছে আমেদাবাদের মোতেরার সর্দার পটেল স্টেডিয়াম। নতুন করে সেজে ওঠা এই স্টেডিয়ামে দর্শকাসন ৫৪ হাজার থেকে বেড়ে হচ্ছে এক লক্ষ দশ হাজার।আগামী ২৪ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন।

নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গড়ে উঠতে চলছে আমেদাবাদের মোতেরার সর্দার পটেল স্টেডিয়াম। নতুন করে সেজে ওঠা এই স্টেডিয়ামে দর্শকাসন ৫৪ হাজার থেকে বেড়ে হচ্ছে এক লক্ষ দশ হাজার।আগামী ২৪ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন। এরইমধ্যে এই স্টেডিয়াম ক্রিকেট অনুরাগী মহলের নজর কেড়েছে। এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিসিসিআই-এর ট্যুইটে এই শূন্য থেকে তোলা এই স্টেডিয়ামের ছবি শেয়ার করা হয়েছে। এই ট্যুইটের উত্তরে সৌরভ লিখেছেন, আমেদাদে..এই সুবিশাল, সুন্দর স্টেডিয়ামের ছবি দেখে খুব ভালো লাগছে...একজন খেলোয়াড়, অধিনায়ক হিসেবে এই মাঠে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি.... ইডেনে এক লক্ষ দর্শকাসন দেখে বড় হয়েছি... (এখন অবশ্য এত আসন নেই)..আগামী ২৪ তারিখে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি। এক লক্ষ দশ হাজার দর্শকাসনের মোতেরা স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে পিছনে ফেলবে। আমেদাবাদের মোতেরায় ১৯৮২-তে এই স্টেডিয়াম তৈরি হয়েছিল। নির্মাণের সময় এই স্টেডিয়ামে ৪৯ হাজার আসন ছিল। নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়ামে দর্শকাসনের সংখ্যা অনেকটাই বেড়েছে। পাখির চোখে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক, ছবি শেয়ার বিসিসিআইয়ের, উচ্ছ্বসিত অনুরাগীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুরে আমেদাবাদে পৌঁছবেন। গত বছরের সেপ্টেম্বর হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প। সেই অনুষ্ঠানে ধাঁচেই মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান হবে। সেখানে এক লক্ষেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

INDW vs PAKW Live: মাত্র ৫৫ রানেই অল আউট পাকিস্তান, এশিয়া কাপে ভারতীয় বোলারদের দাপট
মাত্র ৫৫ রানেই অল আউট পাকিস্তান, এশিয়া কাপে ভারতীয় বোলারদের দাপট
Keyaa Banerji: পদকজয়ী বাঙালি মহিলা পাওয়ারলিফ্টারের ছবি মর্ফ করে আপত্তিকর কাজ! চাঞ্চল্যকর অভিযোগ
পদকজয়ী বাঙালি মহিলা পাওয়ারলিফ্টারের ছবি মর্ফ করে আপত্তিকর কাজ! চাঞ্চল্যকর অভিযোগ
Messi Ronaldo: এক দলে খেলবেন মেসি-রোনাল্ডো! কবে-কোথায় হবে রোমাঞ্চকর সেই ফুটবল ম্যাচ?
এক দলে খেলবেন মেসি-রোনাল্ডো! কবে-কোথায় হবে রোমাঞ্চকর সেই ফুটবল ম্যাচ?
India vs Uruguay: বিশ্বকাপ খেলা দল নিয়েই কলকাতায় পাড়ি জমাচ্ছে উরুগুয়ে, ভালভের্দের দিকে বিশেষ নজর
বিশ্বকাপ খেলা দল নিয়েই কলকাতায় পাড়ি জমাচ্ছে উরুগুয়ে, ভালভের্দের দিকে বিশেষ নজর

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget