এক্সপ্লোর

ট্রান্সফারে প্রতারণা: নেইমারের বিচার চান স্পেনের আইনজীবীরা

মাদ্রিদ: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে কি আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? স্পেনের আইনজীবীরা অন্তত এমনটাই চাইছেন। নেইমারের সঙ্গে তাঁর বাবা নেইমার দা সিলভা স্যান্টোস, মা নাদিন, বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেল এবং বার্সেলোনা ক্লাবের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন আইনজীবীরা। তাঁরা চাইছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।   ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব স্যান্টোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। কিন্তু তাঁর ট্রান্সফারের ক্ষেত্রে প্রতারণার অভিযোগ ওঠে। ব্রাজিলের বিনিয়োগ সংক্রান্ত সংস্থা ডিআইএস গ্রুপের হাতে নেইমারের খেলা সংক্রান্ত স্বত্ত্বের ৪০ শতাংশ ছিল। কিন্তু স্যান্টোস ও বার্সা চুক্তির সময় এই তথ্য গোপন করে। বার্সেলোনার সদস্য-সমর্থকরা অভিযোগ দায়ের করার পরেই এই ঘটনা ফাঁস হয়। এর জেরে রসেল পদত্যাগ করতে বাধ্য হন।   স্পেনের আইনজীবীদের অভিযোগ, সরকারিভাবে চুক্তি অনুযায়ী নেইমারকে ৫ কোটি ৭১ লক্ষ ইউরো দেয় বার্সা। এর মধ্যে ৪ কোটি ইউরো পায় নেইমারের বাবার সংস্থা। স্যান্টোস এবং ডিআইসএস গ্রুপকে দেওয়া হয় যথাক্রমে ১ কোটি ৭১ লক্ষ ইউরো এবং ৬৮ লক্ষ ইউরো। কিন্তু আসলে চুক্তির অঙ্ক অন্তত ৮ কোটি ৩৩ লক্ষ ইউরো। বাড়তি অর্থ পেয়েছেন নেইমার, তাঁর পরিবার এবং স্যান্টোস ক্লাব। এই দুর্নীতিরই বিচার চাইছেন আইনজীবীরা।   নেইমার এবং তাঁর বাবা অবশ্য এর আগে বেশ কয়েকবার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা কোনও অন্যায় করেননি। কিন্তু এবার বিপাকে পড়তে পারেন বার্সার এই তারকা।

সেরা শিরোনাম

Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
IND vs WI 2nd T20I Live: জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা
জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget