এক্সপ্লোর

Football fan Died: খেলা দেখতে এসে মাঠেই মৃত্যু সমর্থকের, পিছিয়ে গেল স্প্যানিশ লিগের ম্যাচ

Spanish League Match Accident: ম্যাচের বয়স তখন ১৭ মিনিট। ঠিক সেই সময় অ্যাথলেটিকো বিলবাও ১-০ ব্যবধানে এগিয়েছিল গ্রানাডার বিরুদ্ধে।  সেই সময় গ্যালারিতে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন।

মাদ্রিদ: ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু।  প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়ে প্রাণ হারালেন এক ফুটবল সমর্থক।  ঘটনাটি ঘটেছে স্প্যানিশ লিগের একটি ম্যাচে।  সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিক বিলবাও ও গ্রানাডা।  খেলা চলাকালিন গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন সেই সমর্থক।  পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  এদিকে এই ঘটনায় পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি।  কবে ঠিক হবে এই ম্যাচটিতে তা স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের তরফে পরবর্তীতে জানানো হবে। 

ম্যাচের বয়স তখন ১৭ মিনিট। ঠিক সেই সময় অ্যাথলেটিকো বিলবাও ১-০ ব্যবধানে এগিয়েছিল গ্রানাডার বিরুদ্ধে।  সেই সময় গ্যালারিতে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন যে খবর চলে যায় অ্যাটলেটিকোর গোলকিপার  উনার সিমোনের এর কাছে।  তিনি দ্রুততার ক্লাব কর্তৃপক্ষকে সেই খবরটি জানান।  এরপর প্রাথমিকভাবে প্রথমে খেলাটিকে স্থগিত করে দেওয়া হয়।  প্রাথমিক চিকিৎসা চলছিল সেই সময় ওই সমর্থকের।  কিছুক্ষণ পরে খেলা ফের শুরু হলেও  ৪০ মিনিটের মাথায় রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন।  প্লেয়াররা সবাই লকার রুমে ফিরে যান। 

কিছুদিন আগে গ্রিসের এথেন্সে ভলিবল স্টেডিয়ামের বাইরে রণক্ষেত্রের আকার নিয়েছিল। ২ পক্ষের প্রায় ৪০০ জনের মধ্যে তুমুল ঝামেলা, হাতাহাতি, মারামারি। আহত হন একাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশি পদক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে। এমন ছবিই ধরা পড়েছিল গ্রিসের এথেন্সে একটি খেলার মাঠে। সেখানে লিগ পর্বের একটি ম্যাচ রীতিমত পিছিয়ে দেওয়া হল। সমর্থকদের ছোড়া মশালের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ অফিসার। সূত্রের খবর, এই ঘটনার জন্য় প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। যার দরুণ গ্রিসের ক্লাব ফুটবল লিগের ম্যাচ পিছিয়ে গেল। জানা গিয়েছে, সপ্তাহের শেষের ম্যাচগুলো পরে খেলানো হবে। কারণ মূলপর্বের কিছু ম্য়াচের জন্য রেফারি পাওয়া যাবে না।

গত বছর ইন্দোনেশিয়ায় এক ফুটবল মাঠ রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। চলছিল ফুটবল ম্য়াচ। ইন্দোনেশিয়ার জাভার মালাং শহরের স্টেডিয়ামে ম্যাচ শেষে লেগে গেল ধুন্ধুমার। সূত্রের খবর, পদপিষ্ট হয়ে প্রায় দেড়শোর জনের বেশি সমর্থকের মৃত্যু হয়। পূর্ব জাভা প্রদেশের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার (East Java) মালাং শহরের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ আরেমা এফসি (Arema FC) এবং পার্সেবায়া সুরাবায়া ( Persebaya Surabaya) ক্লাব। ঘরের মাঠে ম্যাচে হারের পরেই ক্ষেপে ওঠেন আরেমা এফসির সমর্থকরা। গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়েন শত শত সমর্থক। শুরু হয়ে যায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে পাটলা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। আর তাঁর পরেই মাঠ ছাড়তে গিয়ে পদপিষ্ট হন ফুটবল সমর্থকরা।

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget